গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিমানবন্দর এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৫:২৭ এএম ২০২৬
বিমানবন্দর এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ
ছবি

ছবি সংগৃহীত

বিমান চলাচলের নিরাপত্তার জন্য বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা, বিমান চলাচল রুট, প্রশিক্ষণ, উড্ডয়ন ও অবতরণ এলাকায় সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে।


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) কাউছার মাহমুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরুপ; যা ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা, ২০২০ এর পরিপন্থি।


বিশেষ প্রয়োজনে ড্রোন উড্ডয়ন আবশ্যিক হলে, সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ছাড়পত্র গ্রহণ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে। আবেদন যাচাই বাছাই করে কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।


বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ড্রোন উড্ডয়ন থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়নের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এসি/আপ্র/১৯/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই