গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবক আটক

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫১ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ২১:৩১ এএম ২০২৬
সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবক আটক
ছবি

সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোটসহ আলী আজগর সিকদার নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে -ছবি সংগৃহীত

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোটসহ আলী আজগর সিকদার (২৩) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালের ৯ নম্বর গেট এলাকায় স্থানীয় জনতা এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করে। পরে তার কাছে জাল নোট পাওয়া গেলে জনতা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে কোতোয়ালি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে আটক যুবক আলী আজগর সিকদারকে হেফাজতে নেয় এবং তার কাছ থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করে।

প্রাথমিকভাবে উদ্ধার হওয়া নোটগুলো জাল বলে নিশ্চিত করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়।

পুলিশ আরো জানায়, আইনানুগ প্রক্রিয়া শেষে আটক যুবককে আদালতে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সানা/ডিসি/আপ্র/১৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই