গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গুলশানে স্কুলপড়ুয়া কিশোরকে যৌন নির্যাতন, বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৪:৩৬ এএম ২০২৬
গুলশানে স্কুলপড়ুয়া কিশোরকে যৌন নির্যাতন, বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর গুলশানে স্কুলপড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মঈনুদ্দিন চৌধুরী। জানা গেছে, তিনি করপোরেট ট্রেইনার এবং রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

রোববার (১৯ এপ্রিল) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। এদিন সকালে শাহজাদপুরের নিজ বাসা থেকে গুলশান থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

ওসি দাউদ হোসেন বলেন, গুলশান থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় আজ সকালে মাঈনুদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, গুলশান থানাধীন শাহজাদপুর এলাকার একটি বাসায় থাকে ভুক্তভোগী কিশোর ও তার পরিবার। পাশের ফ্ল্যাটে থাকেন মঈনুদ্দিন। সম্প্রতি বাসার প্লে-গ্রাউন্ডে খেলার সময় ১২ বছর বয়সী ওই কিশোরকে কৌশলে ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভনে তার শরীরের স্পর্শকাতর অংশে ব্যাড টাচসহ যৌন নির্যাতন করেন ওই শিক্ষক। 

ঘটনাটি কাউকে না বলতে তাকে নানা রকম ভয়ভীতিও দেখান। এ ঘটনায় পর ভুক্তভোগী কিশোর শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। ঘুমের ভেতর সে কেঁদে ওঠে, ভয়ে চিৎকার করতে থাকে। একপর্যায়ে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন। পরে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। এর মধ্যেই আরো একবার ওই কিশোর মঈনুদ্দিনের নির্যাতনের শিকার হয়।


এ ঘটনার পর ভুক্তভোগীর পরিবার গুলশান থানায় অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়।


সানা/ডিসি/আপ্র/১৯/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন’

নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্...

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই