গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মেনু

সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট ইস্যু নিয়ে আলোচনা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৫ পিএম, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:৩৭ এএম ২০২৬
সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট ইস্যু নিয়ে আলোচনা
ছবি

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করেন -ছবি সংগৃহীত

সৌদি আরবে অবস্থানরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট ইস্যু নিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু, পর্যটন ও জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে বসবাসরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট ইস্যুর বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। সৌদি রাষ্ট্রদূত এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ইতোমধ্যে প্রায় ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে। বাকি প্রক্রিয়া দ্রুত শেষ করতে বাংলাদেশ থেকে বিশেষ টিম কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, পাসপোর্ট ইস্যুতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না। একই সঙ্গে সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ সহযোগী দেশ। জনশক্তি রপ্তানির পাশাপাশি জ্বালানি ও পর্যটন খাতে সহযোগিতার আরো সুযোগ রয়েছে। সৌদি রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী জানান, আগামী জুলাইয়ের প্রথমার্ধে তার সৌদি সফরের সম্ভাবনা রয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানা/ডিসি/আপ্র/২০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায়
২০ এপ্রিল ২০২৬

দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায়

বগুড়ার জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জ্বালানি সংকটে ঢাকার প্রায় ২০ শতাংশ বাস উধাও
২০ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকটে ঢাকার প্রায় ২০ শতাংশ বাস উধাও

সপ্তাহের প্রথম কর্মদিবস গত রোববার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানী ঢাকার শাহবাগ মোড় ছিল যাত্রীদের ভিড়ে ব্য...

তীব্র গরমে বিপর্যস্ত শ্রমজীবী জীবন, আরো তাপপ্রবাহের সতর্কতা
২০ এপ্রিল ২০২৬

তীব্র গরমে বিপর্যস্ত শ্রমজীবী জীবন, আরো তাপপ্রবাহের সতর্কতা

চলতি এপ্রিল মাসের শুরু থেকেই দেশে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কাঠফাটা রোদ ও তপ্ত হাওয়ায় ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই