গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৪ জুন ২০২৬

মেনু

তাপপ্রবাহ বইছে ২১ জেলা, দুই বিভাগে ভারি বৃষ্টির আভাস

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৪০ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:৩৮ এএম ২০২৬
তাপপ্রবাহ বইছে ২১ জেলা, দুই বিভাগে ভারি বৃষ্টির আভাস
ছবি

তাপপ্রবাহে পুড়ছে দেশের বিভিন্ন অঞ্চল। জনজীবনে বিরাজ করছে অস্থিরতা -ছবি সংগৃহীত

ঢাকাসহ দেশের ২১ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা শনিবারও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, দেশের উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে।

এতে ওই দুই বিভাগের মহানগরীগুলোর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে অধিদপ্তর। সাধারণত ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে অতিভারি বৃষ্টিপাত হিসেবে ধরা হয়।

আবহাওয়াবিদদের মতে, দেশের অন্যান্য বিভাগেও বিচ্ছিন্নভাবে কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে, তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগেই এর তীব্রতা বেশি থাকবে।

এদিকে তাপপ্রবাহে পুড়ছে দেশের বিভিন্ন অঞ্চল। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, বান্দরবান, পটুয়াখালীসহ খুলনা বিভাগের ১০ জেলাসহ মোট ২১টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

তবে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার বেলা ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

গরমের তীব্রতা ও আসন্ন ভারি বৃষ্টির সম্ভাবনা মিলিয়ে আবহাওয়ার এই দ্বৈত পরিস্থিতি জনজীবনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সানা/আপ্র/২৪/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সংসদে শৃঙ্খলা বজায় রাখতে স্পিকারের কড়া নির্দেশ
২৪ জুন ২০২৬

সংসদে শৃঙ্খলা বজায় রাখতে স্পিকারের কড়া নির্দেশ

জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন মন্ত্রীদের অনুপস্থিতি, অধিবেশন কক্ষের ভেতরে ছোট ছোট দলে আলোচনা এবং শৃঙ...

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
২৩ জুন ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার, প্রচারণা ও মনিটরিং বাড়ানোর নির্দেশ

ফেসবুকে আবেগঘন বার্তা দিয়ে সিলেটবাসীকে বিদায় জানালেন ডিসি সারওয়ার আলম
২৩ জুন ২০২৬

ফেসবুকে আবেগঘন বার্তা দিয়ে সিলেটবাসীকে বিদায় জানালেন ডিসি সারওয়ার আলম

সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে বিদায়ের মুহূর্তে সিলেটবাসীর উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন সারওয়া...

হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু
২৩ জুন ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

সিলেটের ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের প্রজ্ঞাপন বাতিল করে তাকে স্বপদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২১ জুন) বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় ‘সিলেটের সর্বস্তরের নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। আপনি কি মনে করেন এই মানববন্ধন ও দাবি সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে