গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সম্ভাব্য নাশকতা পরিকল্পনার আশঙ্কা

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩৯ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:৪৭ এএম ২০২৬
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
ছবি

পুলিশ সদর দপ্তর

নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতা পরিকল্পনার আশঙ্কায় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। সম্প্রতি রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার, জেলা পুলিশ সুপারসহ পুলিশের সব ইউনিট প্রধানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের এক সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে, এই চক্রটি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে। এর মধ্যে জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং রাজধানীর শাহবাগ এলাকা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে আরও জানা গেছে, বোমা বিস্ফোরণ ছাড়াও দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা থাকতে পারে। পাশাপাশি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার চেষ্টা করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছেন। এ কারণে সব ইউনিটকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, নজরদারি বৃদ্ধি করা এবং সন্দেহভাজনদের ওপর বিশেষ পর্যবেক্ষণ চালানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। চিহ্নিত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়াও চলমান রয়েছে।
সানা/আপ্র/২৫/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই