গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মেনু

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২১ মে ২০২৬ | আপডেট: ০৯:১৯ এএম ২০২৬
দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
ছবি

ছবি সংগৃহীত

দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।  

বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এসি/আপ্র/২১/০৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ঈদে ৭ দিন ট্রাক-লরী চলাচল বন্ধ
২১ মে ২০২৬

ঈদে ৭ দিন ট্রাক-লরী চলাচল বন্ধ

ঈদের ৭ দিন অর্থাৎ আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ রাখার নি...

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত রামিসা
২১ মে ২০২৬

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত রামিসা

রাজধানীর মিরপুরে পাশবিক নির্যাতন ও হত্যার শিকার সাত বছরের শিশু রামিসা আক্তার চিরনিদ্রায় শায়িত হলো...

ট্রেনে ফিরতি যাত্রায় আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট
২১ মে ২০২৬

ট্রেনে ফিরতি যাত্রায় আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হ...

পুঁজির ঘাটতিতে ভালো কোম্পানিগুলো
২১ মে ২০২৬

পুঁজির ঘাটতিতে ভালো কোম্পানিগুলো

দেশের ভালো ও কার্যকর কোম্পানিগুলো বর্তমানে পুঁজির ঘাটতিতে ভুগছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই