গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রামিসা হত্যার প্রতিবাদে মিরপুরসহ সারাদেশে বিক্ষোভ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:০০ পিএম, ২২ মে ২০২৬ | আপডেট: ০৮:৪৫ এএম ২০২৬
রামিসা হত্যার প্রতিবাদে মিরপুরসহ সারাদেশে বিক্ষোভ
ছবি

রামিসা আক্তারের ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি হয়েছে। মিরপুর এলাকার ছবিটি গতকাল তোলা

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি হয়েছে। একই সঙ্গে নিহত শিশুর কবর জিয়ারত করেছেন তার বাবা ও পরিবারের সদস্যরা এবং দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।

শুক্রবার (২২ মে) রাজধানীর পল্লবীর সেকশন-১১ এলাকায় রামিসার বাসার সামনে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন। তারা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে প্রতিবাদ জানান। এলাকাজুড়ে ছিল শোক ও উত্তেজনার পরিবেশ।

এদিকে রাজধানীর মিরপুরসহ দেশের বিভিন্ন জেলা ও এলাকায়ও একই দাবিতে প্রতিবাদ কর্মসূচি, মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা বলেন, এমন নৃশংস ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

অন্যদিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানে পারিবারিক কবরস্থানে রামিসার কবর জিয়ারত করেন তার বাবা ও পরিবারের সদস্যরা। পরে সাংবাদিকদের কাছে তিনি বলেন, প্রধানমন্ত্রী তাকে সুষ্ঠু ও দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন বলে তিনি আশাবাদী। তিনি হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

পরিবার সূত্রে জানা যায়, জুমার নামাজের পর ইছাপুরা ইউনিয়নের শিয়ালদী এলাকার বায়তুল আমান জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার সিরাজদিখানে পারিবারিক কবরস্থানে রামিসার দাফন সম্পন্ন হয়। মায়ের আহাজারি ও বাবার শোক এখনো ভারী করে রেখেছে পুরো পরিবেশ।

প্রাথমিক তদন্ত ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে পল্লবীর সেকশন–১১ এলাকায় নিজ বাসার পাশ থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা নিখোঁজ হয়। পরে প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয় এবং পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
সানা/আপ্র/২২/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই