গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দাবি ডিএনসিসি প্রশাসকের

মেট্রোরেল নিয়ে এআই-নির্মিত বিভ্রান্তিকর ছবি ছড়ানো হয়েছে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৭ পিএম, ৩০ মে ২০২৬ | আপডেট: ০০:২৯ এএম ২০২৬
মেট্রোরেল নিয়ে এআই-নির্মিত বিভ্রান্তিকর ছবি ছড়ানো হয়েছে
ছবি

সংবাদ সম্মেলনে কথা বলেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান

মেট্রোরেল ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও তথ্যকে ‘সম্পূর্ণ অসত্য’ এবং ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।  

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ব্যবহার করে সরকার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।  

শনিবার (৩০ মে) কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

ডিএনসিসি প্রশাসক বলেন, মেট্রোরেল নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছিল। আমি নিজে উপস্থিত থেকে সেখানে পরিষ্কার করেছি।

 

 বিভিন্নভাবে সরকার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকে এআই ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মেট্রোরেলের পাশে থাকা গ্রিল ভেঙে গেছে, মেট্রোরেলের যাত্রীরা যে লিফট ব্যবহার করেন সেটি অচল করে দেওয়া হয়েছে— বলে যে বিভ্রান্তিকর পোস্ট করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ অসত্য।  


তিনি বলেন, আপনারা নিজ চোখে গিয়ে দেখতে পারবেন ঢাকা মেট্রোরেলের বর্তমান অবস্থা কী।  

সংবাদ সম্মেলনে প্রশাসক ঈদুল আজহা উপলক্ষে ডিএনসিসির বর্জ্য অপসারণ কার্যক্রমেরও হালনাগাদ তথ্য তুলে ধরেন। 

 

তিনি জানান, ঈদের তিন দিনে আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৮ হাজার ৩৪৪ টন কোরবানির বর্জ্য ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে।

 

দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের বিষয়ে এক প্রশ্নের উত্তরে শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে গিয়েছেন সেখানে কিছু বর্জ্য ছিল। তবে সেটি কোরবানির বর্জ্য নয়, গৃহস্থালি বর্জ্য ছিল। 

 

এ কারণে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


ডিএনসিসি প্রশাসক আরও বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখতে ডিএনসিসির কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে ডেঙ্গু মোকাবিলায় আগামীকাল থেকে মশকবিরোধী অভিযানও শুরু হবে।

ডিসি/আপ্র/৩০/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই