গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নজরুল বর্ষ পালনে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ঘোষণা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৭ পিএম, ১৪ জুন ২০২৬ | আপডেট: ১৩:৫৬ এএম ২০২৬
নজরুল বর্ষ পালনে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ঘোষণা
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (১৪ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালিত হবে। এই সময়ের মধ্যে জাতীয় কবির জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, নজরুল বর্ষ পালনের জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হবে। একই সঙ্গে লোগো, পোস্টার ও ক্যালেন্ডার প্রণয়ন এবং স্মারক ডাকটিকিট প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী আরো বলেন, নজরুল বর্ষ উদ্বোধন উপলক্ষ্যে আগামী ১৮ থেকে ২০ জুন দেশের ৬৪ জেলা এবং ৭৪টি প্রত্যন্ত উপজেলায় তিন দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হবে। এ জন্য সংশ্লিষ্ট বাজেট থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি জানান, পুরো বছরজুড়ে নানা অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি নজরুলের সাহিত্য ও সংগীত নিয়ে গবেষণা কার্যক্রমও জোরদার করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও নজরুলের সৃষ্টিকর্ম ছড়িয়ে দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করা হয়।

এসি/আপ্র/১৪/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই