গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অবৈধ পুশইন ও ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে দূতাবাসমুখী মিছিলে পুলিশের বাধা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২০ জুন ২০২৬ | আপডেট: ০৮:২৫ এএম ২০২৬
অবৈধ পুশইন ও ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে দূতাবাসমুখী মিছিলে পুলিশের বাধা
ছবি

ছবি সংগৃহীত

সীমান্তে অবৈধ পুশইন ও ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে রাজধানীতে ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি। তবে গুলশান-১ গোলচত্বরে পৌঁছালে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে।

শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে রাজধানীর মহাখালীর আমতলী এলাকা থেকে মিছিলটি শুরু হয়। ভারতীয় দূতাবাসের দিকে অগ্রসর হওয়ার সময় গুলশান-১ গোলচত্বরে পুলিশ মিছিলের গতিরোধ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।

সমাবেশ শেষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুত্তলিকা দাহ করা হয়। এরপর নেতাকর্মীরা সড়ক ত্যাগ করেন।

সমাবেশে বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, মেজর আক্তারুজ্জামান, এবি জুবায়ের, রাশেদ প্রধানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, ভারতের পক্ষ থেকে অবৈধভাবে মানুষকে বাংলাদেশে পুশইন এবং বাংলাদেশকে ঘিরে বিভিন্ন ষড়যন্ত্র দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে সরকারকে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি বাংলাদেশের স্বার্থবিরোধী যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন বলেন, “তারা ভারতীয় দূতাবাসের দিকে যেতে চেয়েছিলেন। তাদের বুঝিয়ে ফেরত পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
সানা/আপ্র/২০/৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে
১৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এরশাদ চট্টগ্রামে যান ২৮ মে

মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটর

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া উচিত

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই