গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৪ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২০:০৬ এএম ২০২৬
বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা
ছবি

ছবি সংগৃহীত

পুরো বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘এয়ার ভিজুয়াল’-এর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, রোববার (১১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বেলা পোনে ১১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বিশ্বে প্রথম অবস্থানে ছিল রাজধানী ঢাকা।

রোববার সকাল ৮টা ২ মিনিটে ঢাকার বায়ুদূষণের মাত্রা ছিল ২৫৭, যা দিয়ে শহরটি শীর্ষ অবস্থানে উঠে আসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকাল ১০টা ৫০ মিনিটেও ঢাকা শীর্ষ অবস্থান ধরে রাখে, তখন দূষণের মাত্রা বেড়ে দাঁড়ায় ২৫৮।

ঢাকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চেংডু, যেখানে বায়ুদূষণের মাত্রা ২২৪। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, সেখানে বায়ুর মান ১০২।

একিউআই সূচক অনুযায়ী, ঢাকার বায়ুর মান ২৫৭ হওয়ায় তা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। একইভাবে চেংডুর বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান ০ থেকে ৫০-এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০-এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

বায়ুদূষণ বিশেষজ্ঞরা জানান, শুষ্ক আবহাওয়ায় বায়ুদূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

এসি/আপ্র/১১/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই