গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্বাধীন গণমাধ্যম নীতিমালায় সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৭ পিএম, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:৪২ এএম ২০২৬
স্বাধীন গণমাধ্যম নীতিমালায় সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক করেন -ছবি পিএমও

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান প্রক্রিয়ায় সংবাদপত্রের সম্পাদকদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ডও যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি। খবর বাসস।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বৈঠকের বিষয়টি জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা এবং সাংবাদিকদের জন্য একটি কার্যকর নীতিমালা প্রণয়নে সম্পাদকদের অভিজ্ঞতা ও মতামত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা ও পেশাগত মান উন্নয়নে সম্পাদকদের সহযোগিতা প্রয়োজন।

তিনি সংবাদপত্রের সম্পাদকদের সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান। পাশাপাশি সরকারের জনকল্যাণমূলক ও ইতিবাচক উদ্যোগগুলোও যথাযথভাবে তুলে ধরার অনুরোধ করেন, যাতে সাধারণ মানুষ সঠিক তথ্য জানতে পারেন।

বৈঠকে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন-দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদার সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম।

বৈঠকে দেশের গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং স্বাধীন সংবাদচর্চার পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সানা/আপ্র/২৮/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই