গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৩ আগস্ট ২০২৬

মেনু

৫ আগস্ট সরকারি ছুটি, তবে সবার জন্য নয়

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৩ পিএম, ০৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:০৪ এএম ২০২৬
৫ আগস্ট সরকারি ছুটি, তবে সবার জন্য নয়
ছবি

ছবি সংগৃহীত

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সারা দেশে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে জরুরি ও জনসেবামূলক খাতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট সাধারণ ছুটি হিসেবে পালিত হবে। এ বছর দিনটি বুধবার হওয়ায়, পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) এক দিনের নৈমিত্তিক ছুটি নিলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে অনেক সরকারি চাকরিজীবী টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন।

তবে হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো অপরিহার্য সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দপ্তরের ডিউটি রোস্টার অনুযায়ী কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।

অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানে ৫ আগস্ট ছুটি থাকবে কি না, সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালার ওপর নির্ভর করবে। গত বছর সরকারঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সংহতি জানিয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছিল। তবে চলতি বছর এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি সংগঠনটি। ফলে পোশাক খাতে ছুটি থাকবে কি না, তা সংশ্লিষ্ট কারখানার ব্যবস্থাপনার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

এসি/আপ্র/০৩/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

৫ আগস্ট সংবাদপত্র অফিস ছুটি ঘোষণা
০৩ আগস্ট ২০২৬

৫ আগস্ট সংবাদপত্র অফিস ছুটি ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র অফিস ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনা...

শাহ আমানতে অন্তর্বাসে মিলল তিন কোটি টাকার সোনা
০৩ আগস্ট ২০২৬

শাহ আমানতে অন্তর্বাসে মিলল তিন কোটি টাকার সোনা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক বাংলাদেশি যাত্রীর অন্তর্বাস থেকে প্রায় দে...

জলবায়ু অভিযোজনে নারীকেন্দ্রিক উদ্যোগে জোর সরকারের
০৩ আগস্ট ২০২৬

জলবায়ু অভিযোজনে নারীকেন্দ্রিক উদ্যোগে জোর সরকারের

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় নারীদের কেন্দ্রবিন্দুতে রেখে অভিযোজন কার্যক্রম জোরদার...

বেনজীর ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ আগস্ট ২০২৬

বেনজীর ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শর্তসাপেক্ষে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে আইনি লড়াই শুরু সরকারের

দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া জোরদার করেছে সরকার। তার জামিন আদেশ বাতিলের উদ্যোগ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে