গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০০ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:৪৭ এএম ২০২৬
গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি
ছবি

ছবি সংগৃহীত

গ্যাস ও বিদ্যুতের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। একই সঙ্গে তিনি বিদ্যুৎ বিলে যুক্ত অতিরিক্ত ‘হিডেন চার্জ’ প্রত্যাহার এবং তীব্র গ্যাস সংকট নিরসনের দাবি জানান।

সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা রাজউক কলেজের সামনে গ্যাস সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সেলিম উদ্দিন বলেন, গ্যাস ও বিদ্যুতের মূল্য কমানো হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেকাংশে কমে আসবে। পাশাপাশি বিদ্যুৎ বিলে থাকা অতিরিক্ত চার্জ প্রত্যাহার করা জরুরি। অন্যথায় গ্যাসের দাম কমানোর দাবিতে পেট্রোবাংলা ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়া হবে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ওই আন্দোলনে উত্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 

২০১৮ সাল থেকে এর ধারাবাহিকতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে জামায়াতে ইসলামী শিক্ষার্থীদের পাশে ছিল বলে দাবি করেন তিনি। সাবেক ক্ষমতাসীন দলের সমালোচনা করে সেলিম উদ্দিন অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। একই সঙ্গে জুলাই আন্দোলনের সময় শিশুদের ওপর সহিংসতার ঘটনার নিন্দা জানান তিনি।


অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না রেখে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। দুর্নীতি দমনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হলে দেশের অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।
বক্তব্যে ৫ আগস্টকে ‘৩৬ জুলাই’ ও ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ হিসেবে উল্লেখ করে ওই দিন সকাল ১০টায় পল্টনে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সমবেত হওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশ শেষে উত্তরা রাজউক কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জসীমউদ্দীন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, সহকারী পরিচালক মাহবুবুল আলম, অধ্যক্ষ আশরাফুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সানা/ডিসি/আপ্র/৪/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী
১৬ অক্টোবর ২০২৬

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়সহ সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্...

জুলাই সনদ বাস্তবায়ন ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি
১৬ অক্টোবর ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতার রাজনীতির প্রভাবে রাষ্ট্রসংস্কার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন...

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দী আমিন
১৬ অক্টোবর ২০২৬

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহ্দী আমিন

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী ও সেরা তরুণদের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে...

ধর্ম ও মতের কারণে বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চান প্রধানমন্ত্রী: প্রেস সচিব
১৬ অক্টোবর ২০২৬

ধর্ম ও মতের কারণে বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চান প্রধানমন্ত্রী: প্রেস সচিব

উদারনৈতিক মনোভাব নিয়ে মানবিক রাষ্ট্র ও সমাজ গড়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্ম ও মতের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে