গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চার দিনের সফরে সিঙ্গাপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৮ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:২৯ এএম ২০২৬
চার দিনের সফরে সিঙ্গাপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা
ছবি

ছবি সংগৃহীত

বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম উচ্চপর্যায়ের সরকারি সফরে সিঙ্গাপুরে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। চার দিনের এ সফরে তিনি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

রোববার (৯ আগস্ট) সকালে শামা ওবায়েদের সিঙ্গাপুর যাওয়ার তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সফরকালে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনিয়ান বিন আবদুল রহিম এবং জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী দীনেশ ভাসু দাশের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এসব বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

সফরের অংশ হিসেবে সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল এবং দেশটির অন্যতম আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টুয়াস ওয়ান পরিদর্শন করবেন শামা ওবায়েদ ইসলাম।

এ ছাড়া সিঙ্গাপুরে আয়োজিত ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ বাংলাদেশি নাগরিক বসবাস করেন। তাঁদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠানোর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তাঁরা।

প্রবাসী বাংলাদেশিদের এই অবদানের স্বীকৃতি হিসেবে দৈনিক বণিক বার্তা সিঙ্গাপুরে ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এটি সরকারের কোনো মন্ত্রিসদস্যের প্রথম সরকারি সিঙ্গাপুর সফর।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছে ঢাকা। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, বন্দর ও পণ্য পরিবহনব্যবস্থা, প্রযুক্তি, জনশক্তি এবং টেকসই উন্নয়নের মতো ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরো সম্প্রসারিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
সানা/আপ্র/১০/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ...

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২৬

আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছ...

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার দুই প্রান্ত যুক্ত করবে নতুন মেট্রোরেল

রাজধানীর পশ্চিম ও পূর্বাঞ্চলকে একই পরিবেশবান্ধব গণপরিবহন নেটওয়ার্কের আওতায় আনতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই