গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে শি জিনপিংয়ের অভিনন্দন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৫ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:০০ এএম ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে শি জিনপিংয়ের অভিনন্দন
ছবি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। সোমবার (২৪ আগস্ট) ঢাকায় চীনা দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫১ বছর ধরে দুই দেশ পরস্পরকে সমানভাবে সম্মান করে আসছে। পাশাপাশি একে অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সমর্থন দিয়ে আসছে এবং নিজ নিজ আধুনিকায়নের পথে এগিয়ে যাচ্ছে।

চীনা প্রেসিডেন্ট বলেন, পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতির পরীক্ষায় চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তীর্ণ হয়েছে।

বার্তায় শি জিনপিং আরো বলেন, ঐতিহ্যগত বন্ধুত্বকে এগিয়ে নেওয়া, কৌশলগত যোগাযোগ জোরদার করা, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা বৃদ্ধি এবং সব ক্ষেত্রে সহযোগিতা ও বিনিময় সম্প্রসারণে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এর মাধ্যমে দুই দেশের জনগণের জন্য আরো বেশি কল্যাণ বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সানা/কেএমএএ/আপ্র/২৪/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই