গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

মেনু

শাহবাগে সাংবাদিকদের পিটুনির ঘটনায় দুঃখপ্রকাশ করলো ছাত্রদল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২১ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:০৫ এএম ২০২৬
শাহবাগে সাংবাদিকদের পিটুনির ঘটনায় দুঃখপ্রকাশ করলো ছাত্রদল
ছবি

ডাকসুর নেতাসহ বেশ কয়েক সাংবাদিক আহত হন -ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

শুক্রবার (২৪ এপ্রিল) নাসির উদ্দিন নাসির তার ফেসবুক পোস্টে জানান, ‘গতকাল শাহবাগ এলাকায় প্রকাশ্য ও গুপ্ত শিবিরের নেতাকর্মীদের সৃষ্ট মব এবং ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ সময় দায়িত্ব পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হন।’

তিনি বলেন, ‘আমি জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী।’

ছাত্রদলের এই নেতা আরো উল্লেখ করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সাংবাদিক সমিতির ভূমিকা ছিল অসামান্য। ভবিষ্যতে কোনো সাংবাদিক যাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানির শিকার না হন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
রাজধানীর শাহবাগ থানা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষের ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত আটজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত প্রায় ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে শাহবাগ থানার ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

আহতদের মধ্যে রয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের (২২), সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী (২৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম (২১), শিক্ষার্থী ও সাংবাদিক সিফাত (২০), সাংবাদিক লিটন (২১), সাংবাদিক খালিদ (২১), শিক্ষার্থী দেবাশিষ (২৪) এবং শিক্ষার্থী আলবি (২২)।
সানা/আপ্র/২৪/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নোয়াখালীতে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সমর্থকদের সংঘর্ষ, অগ্নিসংযোগে উত্তেজনা
০৭ জুন ২০২৬

নোয়াখালীতে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সমর্থকদের...

ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের সংঘর্ষের নোয়াখালীর সদর উ...

রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠান শুরুর আগে হামলা, আহত ১০
০৬ জুন ২০২৬

রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠান শুরুর আগে হামলা, আহত ১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি অনুষ্ঠানে হামলা ও মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভার কারণে মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা
০৬ জুন ২০২৬

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভার কারণে মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভা ও মিছিলের ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই