গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সব দলের জন্য এনসিপির দরজা খোলা, যোগদানের আহ্বান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:১১ এএম ২০২৬
সব দলের জন্য এনসিপির দরজা খোলা, যোগদানের আহ্বান
ছবি

শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের দলে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন সমন্বয়ক সারজিস আলম -ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য দরজা খোলা বলে জানিয়েছেন দলটির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের দলে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, বিএনপি বা অন্য যেকোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা যদি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার রাজনীতিতে যুক্ত হতে চান, তাহলে তাদের এনসিপিতে আসার আহ্বান জানানো হচ্ছে। তিনি বলেন, “আপনাদের জন্য আমাদের দরজা উন্মুক্ত।”

তিনি আরও বলেন, যারা ফ্যাসিবাদের সঙ্গে বা ফৌজদারি অপরাধের সঙ্গে সম্পৃক্ত নয় এবং জুলাই গণঅভ্যুত্থানের বিরোধী নন, তাদের সবাইকে নতুন রাজনৈতিক ধারায় যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। তার মতে, পুরোনো রাজনৈতিক কাঠামো ভেঙে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন নেতৃত্ব তৈরি করতে হবে।

সারজিস আলম বলেন, এনসিপি চায় সব স্তরে—চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলরসহ বিভিন্ন নির্বাচনী পদে যোগ্য প্রার্থীরা অংশগ্রহণ করুক এবং দলটি তাদের সর্বোচ্চ সহযোগিতা করবে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, “যদি চাঁদাবাজির রাজনীতি অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতের বাংলাদেশে সেই রাজনীতির কোনো স্থান থাকবে না।”

তিনি আরও দাবি করেন, রাজনৈতিক পরিবর্তনের জন্য নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি এবং এনসিপি সেই পরিবর্তনের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে চায়।

অনুষ্ঠানে বক্তব্যের এক পর্যায়ে তিনি বিএনপি নেতা তারেক রহমানকে নিয়েও মন্তব্য করেন এবং তার দেশে ফেরার প্রক্রিয়া ও আন্তর্জাতিক যোগাযোগ নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি তিনি পররাষ্ট্রনীতিসহ বিভিন্ন বিষয়েও সরকারের অবস্থান নিয়ে মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপি দেশের রাজনীতিতে বিকল্প ধারার রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছে।
সানা/আপ্র/২৫/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই