গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মেনু

সাত বিশ্ববিদ্যালয়সহ ২৯ শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলা-নগরে ছাত্রদলের নতুন কমিটি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৩ মে ২০২৬ | আপডেট: ০৩:৪৭ এএম ২০২৬
সাত বিশ্ববিদ্যালয়সহ ২৯ শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলা-নগরে ছাত্রদলের নতুন কমিটি
ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো

একদিনে দেশের সাতটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ ২৯টি কলেজ, মেডিক্যাল কলেজ, জেলা ও মহানগর কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এর মধ্যে কিছু কমিটি নতুনভাবে দেওয়া হয়েছে। আর বাকি কমিটিগুলো পূর্ণাঙ্গ, আংশিক পূর্ণাঙ্গ ও বর্ধিত করা হয়েছে।  

শনিবার (২ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সই করা আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদন করা হয়।  

৭ বিশ্ববিদ্যালয়  
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আংশিক পূর্ণাঙ্গ কমিটি, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আংশিক পূর্ণাঙ্গ কমিটি, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় আংশিক কমিটি, পুণ্ড্র ইউনিভার্সিটিতে আংশিক পূর্ণাঙ্গ কমিটি এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্ধিত কমিটি দেওয়া হয়েছে।

৯ মহানগর 
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, জামালপুর মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি এবং কুমিল্লা মহানগর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।

৫ জেলা  
নেত্রকোনা জেলার পূর্ণাঙ্গ কমিটি, নরসিংদী জেলার পূর্ণাঙ্গ কমিটি, হবিগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি এবং মানিকগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।

৫ কলেজ 
জয়পুরহাট সরকারি কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি, ঢাকা কলেজে বর্ধিত কমিটি, আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ কমিটি, নারায়ণগঞ্জ হাজী মিছির আলী ডিগ্রি কলেজে আংশিক কমিটি এবং নারায়ণগঞ্জ কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।

৩ মেডিক্যাল কলেজ 
ময়মনসিংহ মেডিক্যাল কলেজে আংশিক কমিটি, সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজে আংশিক কমিটি এবং জামালপুর মেডিক্যাল কলেজে আংশিক কমিটি দেওয়া হয়েছে।
সানা/আপ্র/৩/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
২১ মে ২০২৬

এই দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এক...

প্রতিশ্রুতি পূরণে সর্বোচ্চ চেষ্টা থাকবে: মির্জা ফখরুল
২০ মে ২০২৬

প্রতিশ্রুতি পূরণে সর্বোচ্চ চেষ্টা থাকবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আল্লাহতালা যেন আমাকে ত...

‘প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত’
২০ মে ২০২৬

‘প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত’

জামায়াত আমিরের ফেসবুক পোস্ট

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
১৯ মে ২০২৬

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি

মালয়েশিয়ায় চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই