গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

বদরগঞ্জে হত্যা মামলায় জড়িত অভিযোগে দুই ছাত্রদল নেতা বহিষ্কার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:১১ পিএম, ১২ মে ২০২৬ | আপডেট: ১৬:২০ এএম ২০২৬
বদরগঞ্জে হত্যা মামলায় জড়িত অভিযোগে দুই ছাত্রদল নেতা বহিষ্কার
ছবি

ছবি আজকের প্রত্যাশা

মাহাবুব রহমান বিপ্লব বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন পৌর শাখার সদস্য সচিব গোপাল ব্যানার্জী এবং কলেজ শাখার সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম সম্রাট।

সোমবার (১১ মে) জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা ও সদস্য সচিব আফতাবুজ্জামান সুজন স্বাক্ষরিত এক লিখিত সিদ্ধান্তে তাঁদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বদরগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই মধ্যে পৌর শহরের আম্বিয়া মোড় এলাকায় মমিনুল গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ভ্যানচালক আরিফুলকে একা পেয়ে প্রতিপক্ষ ফিরোজ গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বাবা রেজাউল ইসলাম বাদী হয়ে ফিরোজ, গোপাল ব্যানার্জী ও সম্রাটসহ ২১ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

এর আগে গত বছর ব্যবসা প্রতিষ্ঠান দখল নিয়ে বিরোধের জেরে কথাকলি সিনেমা হল সড়কে ইটভাটা ব্যবসায়ী লাভলু মিয়া ও শফিকুল ইসলামকে হত্যার ঘটনাতেও একই গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান।

পরপর এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে নিহতদের পরিবার ও এলাকাবাসী কয়েক দিন ধরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে আসছেন। তবে আসামিদের গ্রেপ্তার না হওয়া নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।

এ পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবং হত্যা মামলায় নাম আসায় জেলা ছাত্রদল জরুরি বৈঠকে দুই নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

উপজেলা ছাত্রদলের সভাপতি পরিতোষ চক্রবর্তী বলেন, কিশোর গ্যাংয়ের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

এদিকে স্থানীয় সংসদ সদস্য এটিএম আজাহারুল ইসলাম বলেন, কিশোর গ্যাংয়ের কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। ইতোমধ্যে পরপর দুটি হত্যাকাণ্ড ঘটেছে। এ অবস্থায় গ্যাংয়ের মূল হোতাদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
সানা/আপ্র/১২/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম
১৯ মে ২০২৬

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভাত চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে সাতটি ঘরে ভাঙচুর ও নারী-শিশুসহ পাঁচজনকে কুপ...

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
১৯ মে ২০২৬

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটন...

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার
১৯ মে ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার

‎এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জুলা...

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি
১৯ মে ২০২৬

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি

বাগেরহাটের রামপালে দলিত, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 13 ঘন্টা আগে