গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রুহুল কবির রিজভীর সঙ্গে এ্যাব নেতাদের সাক্ষাৎ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২০ পিএম, ২১ জুন ২০২৬ | আপডেট: ০৭:০০ এএম ২০২৬
রুহুল কবির রিজভীর সঙ্গে এ্যাব নেতাদের সাক্ষাৎ
ছবি

রুহুল কবির রিজভী -ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) নেতাদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ্যাবের সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরি হাবলুর নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, প্রকৌশলী সমাজের পেশাগত স্বার্থ সংরক্ষণ, প্রকৌশল খাতের উন্নয়ন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর কার্যক্রমে জাতীয়তাবাদী চিন্তাধারার প্রকৌশলীদের অংশগ্রহণ বৃদ্ধি, তরুণ প্রকৌশলীদের নেতৃত্ব বিকাশ এবং দেশের উন্নয়ন ও রাষ্ট্রগঠনে প্রকৌশলীদের ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়। 
এ সময় রুহুল কবির রিজভী প্রকৌশলী সমাজের দেশ গঠন, অবকাঠামো উন্নয়ন এবং জাতীয় অগ্রযাত্রায় অবদানের প্রশংসা করেন। তিনি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পেশাজীবী সমাজকে আরো সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি প্রকৌশলীদের দক্ষতা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে জাতীয় উন্নয়নে আরো কার্যকর অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ্যাবের সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরি হাবলু সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ্যাবের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন। তিনি সারা দেশের বিভিন্ন সংসদীয় আসনে এ্যাবের প্রকৌশলীদের সাংগঠনিক ও পেশাজীবী পর্যায়ে সক্রিয় ভূমিকার বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, নির্বাচন-পরবর্তী সময়ে বাংলাদেশের জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ১২টি খাত নিয়ে এ্যাব ইতোমধ্যে পৃথক কমিটি গঠন করেছে। এসব কমিটিতে সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞ প্রকৌশলী, বিশেষজ্ঞ ও পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কমিটিগুলো ইতোমধ্যে নিজ নিজ খাতভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে।

এ্যাব নেতারা তাদের বক্তব্যে দেশের বিদ্যুৎ, জ্বালানি, এলজিইডি, পানি সম্পদ, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি খাতে দক্ষ, জবাবদিহিমূলক ও জাতীয় স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ নেতৃত্ব প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা জাতীয় উন্নয়ন, সুশাসন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যোগ্য, মেধাবী, অভিজ্ঞ ও দেশপ্রেমিক প্রকৌশলীদের বিভিন্ন সরকারি সংস্থা, দপ্তর ও প্রতিষ্ঠানের নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ পদে নিয়োগ ও পদায়নের বিষয়ে গুরুত্বারোপ করেন। একইসঙ্গে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ে পেশাদার প্রকৌশলীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাঁদের অভিজ্ঞতাকে জাতীয় উন্নয়নের কাজে আরো কার্যকরভাবে ব্যবহারের প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরেন।

সৌজন্য সাক্ষাতে এ্যাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী ফিরোজ আহমেদ, প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রকৌশলী রেজাউল করিম প্রধান (মাসুম), প্রকৌশলী আবু সাঈদ চঞ্চল, প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রকৌশলী শামীম রাব্বি সঞ্চয়, প্রকৌশলী কামরুল হাসান উজ্জ্বল, প্রকৌশলী মো. আহসানুজ্জামান দুলাল, প্রকৌশলী মো. আব্দুল মোমিন তালুকদার প্রিন্স প্রমুখ।

সানা/কেএমএএ/আপ্র/২১/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই