গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শিক্ষামন্ত্রী ক্ষমা চাওয়ার সুবর্ণ সুযোগ হারিয়েছেন: সামান্তা শারমিন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২১ পিএম, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ০৬:২৯ এএম ২০২৬
শিক্ষামন্ত্রী ক্ষমা চাওয়ার সুবর্ণ সুযোগ হারিয়েছেন: সামান্তা শারমিন
ছবি

ছবি সংগৃহীত

আজ (মঙ্গলবার) সংসদ অধিবেশনে পদার্থবিজ্ঞান পরীক্ষা পেছানো কেন হলো না এমন প্রশ্নের পরে শিক্ষামন্ত্রী সম্পূর্ণ ধোঁয়াশাপূর্ণ জবাব দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, শিক্ষামন্ত্রী জাতির কাছে ক্ষমা চাওয়ার সুবর্ণ সুযোগ হারিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।

পোস্টে এনসিপির এই নেত্রী লেখেন, আজ সংসদ অধিবেশনে ফিজিক্স পরীক্ষা পেছানো কেন হলো না এমন প্রশ্নের পরে শিক্ষামন্ত্রী সম্পূর্ণ ধোঁয়াশাপূর্ণ জবাব দিয়েছেন। এমনকি উনি ওনার কটু মন্তব্য ও গাফিলতির জন্য শিক্ষার্থীবৃন্দ ও জাতির কাছে ক্ষমা চাওয়ার এই সুবর্ণ সুযোগ হারিয়েছেন এবং নানান আমলাতান্ত্রিকতার দোহাই দেখিয়েছেন।

সামান্তা শারমিন লেখেন, অভ্যুত্থানের পরে আমরা অন্তত এটুকু সংস্কৃতি আদায় করতে চাই যেখানে মন্ত্রী-এমপিরা গাফিলতি হলে স্বীকারোক্তিসহ ক্ষমা চাইবে।

পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণ টেনে তিনি লেখেন, কিছুদিন আগেই ইন্ডিয়ার বিচারপতি ছাত্রদের ‘ককরোচ’ সম্বোধন করে তীব্র বিরোধিতা ও সমালোচনার মুখোমুখি হয়েছেন। ফলে তার পদত্যাগ বা অপসারণের দাবিকে সামনে রেখে একটি নতুন দলও আত্মপ্রকাশ করেছে। সেই ঘটনাকে দেখে প্রকৃত শিক্ষা নেননি বাংলাদেশের শিক্ষামন্ত্রী।

পোস্টের শেষে তিনি লেখেন, একটি ব্যাচের এমন পরিস্থিতি কিরূপ ডমিনো এফেক্ট (domino effect) তৈরি করতে পারে সেটা না বুঝলে এই মন্ত্রণালয়ের দায়িত্ব রাখার জন্য উনি যোগ্যতম ব্যক্তি নন। ছাত্রদের ক্ষোভের প্রতি পূর্ণ সমর্থন রইলো।

এসি/আপ্র/১৪/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই