গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মেনু

মসজিদের দরজা বন্ধ থাকলেও বারান্দা থেকে নামাজ আদায় বৈধ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৩ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:২৮ এএম ২০২৬
মসজিদের দরজা বন্ধ থাকলেও বারান্দা থেকে নামাজ আদায় বৈধ
ছবি

ছবি সংগৃহীত

গরমের সময় অনেক মসজিদে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র চালানোর কারণে ভেতরের দরজা বন্ধ রাখা হয়। এ অবস্থায় ঠান্ডা-সর্দি বা অন্য কোনো অসুস্থতার কারণে কিছু মুসল্লি মসজিদের বারান্দায় দাঁড়িয়ে ইমামের অনুসরণে নামাজ আদায় করেন। এ ক্ষেত্রে ভেতরের দরজা বন্ধ থাকলে জামাতে নামাজ আদায়ে কোনো সমস্যা হবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।

ফিকহবিদদের মতে, মসজিদের ভেতরের দরজা বন্ধ থাকলেও নির্দিষ্ট শর্তে বারান্দা থেকে ইমামের অনুসরণে নামাজ আদায় করা যায়। ইমামের ওঠা-বসা, রুকু ও সিজদার সংকেত কিংবা তাকবির স্পষ্টভাবে শোনা গেলে এবং জামাতে অনুসরণের অন্যান্য শর্ত পূরণ হলে এভাবে নামাজ আদায়ে বাধা নেই।

তাই ঠান্ডা-সর্দি বা অন্য কোনো অসুস্থতার কারণে মসজিদের ভেতরে না দাঁড়িয়ে বারান্দা থেকে ইমামের অনুসরণে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। তবে অসুস্থতা বা অন্য কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়া মসজিদের ভেতরে জায়গা খালি থাকা সত্ত্বেও বারান্দায় দাঁড়িয়ে নামাজ আদায় করা উচিত নয়। হানাফি মাজহাবের ফিকহি ব্যাখ্যা অনুযায়ী, এমন আচরণ মাকরুহে তাহরিমি হতে পারে।

প্রথম কাতারে নামাজের বিশেষ ফজিলত

কোনো অসুস্থতা বা গ্রহণযোগ্য অসুবিধা না থাকলে মুসল্লিদের মসজিদের ভেতরে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করা উচিত। বিশেষ করে প্রথম কাতারে নামাজ আদায়ের অনেক ফজিলত রয়েছে।

হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) প্রথম কাতারে নামাজ আদায়কারীদের জন্য আল্লাহর রহমত এবং ফেরেশতাদের ক্ষমা প্রার্থনার কথা বলেছেন। (মুসনাদে আহমাদ, হাদিস: ২২৩১৭)

অন্য এক হাদিসে হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মানুষ যদি আজান দেওয়া ও প্রথম কাতারে নামাজ আদায়ের ফজিলত জানত, তাহলে তা লাভের জন্য প্রতিযোগিতা করত। একইভাবে এশা ও ফজরের নামাজের ফজিলত জানলে হামাগুড়ি দিয়ে হলেও তারা জামাতে উপস্থিত হতো। (সহিহ বুখারি, হাদিস: ৬১৫)

সুতরাং, অসুস্থতা বা গ্রহণযোগ্য অসুবিধা থাকলে প্রয়োজনীয় শর্ত মেনে মসজিদের বারান্দা থেকে ইমামের অনুসরণে নামাজ আদায় করা যায়। তবে কোনো অসুবিধা না থাকলে মসজিদের ভেতরে কাতারে দাঁড়িয়ে জামাতে নামাজ আদায় করাই উত্তম।

এসি/আপ্র/২৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

উত্তমরূপে অজু করার ফজিলত ও সঠিক পদ্ধতি
২৫ অক্টোবর ২০২৬

উত্তমরূপে অজু করার ফজিলত ও সঠিক পদ্ধতি

নবীজি (সা.) একবার সাহাবিদের উদ্দেশে বলেছিলেন, ‘তোমাদেরকে কি এমন কিছু আমলের কথা বলে দেব না, যে আমলের...

সৎকর্মের মাঝেই প্রশান্তি নিহিত
২৩ অক্টোবর ২০২৬

সৎকর্মের মাঝেই প্রশান্তি নিহিত

ইসলাম===

শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী, বিদায়ের সুর দেবীর
২০ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী, বিদায়ের সুর দেবীর

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। পূজা-অর্চনা, অঞ্জলি নিবেদন, প...

মহাঅষ্টমীতে পূজামণ্ডপে ভক্তদের ঢল
১৯ অক্টোবর ২০২৬

মহাঅষ্টমীতে পূজামণ্ডপে ভক্তদের ঢল

ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিনে আজ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘মহাঅষ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই