গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ মার্চ ২০২৬

মেনু

আশ্বাস দিলো ইরান

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৩২ পিএম, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ১৮:৫৬ এএম ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই
ছবি

হরমুজ প্রণালিতে জ্বালানিবাহী জাহাজ -ছবি এপি

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জ্বালানিবাহী জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছে ইরান। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর আলোচনা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বাংলাদেশি জ্বালানিবহনকারী জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশের আগে ইরানকে অবহিত করবে। এতে ইরানের পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেওয়া হবে না বলে আশ্বাস পাওয়া গেছে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

এর আগে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু গত রোববার (৮ মার্চ) সংবাদমাধ্যমে বলেন, ‘জ্বালানিবাহী বাংলাদেশের জাহাজ ছেড়ে দিতে ইরানকে অনুরোধ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি আশা প্রকাশ করেন, এতে আটকে পড়া তেলবাহী জাহাজগুলো দ্রুত দেশে আসতে পারবে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ।

এদিকে মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘প্রায় ৩০ হাজার মেট্রিক টন জ্বালানি নিয়ে দুটি জাহাজ দেশে এসেছে।’ তিনি আশ্বস্ত করে বলেন, ‘জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দেশে কোনো সংকট নেই।’

প্রতিমন্ত্রী বলেন, ‘দুটি জাহাজের মধ্যে একটি ইতোমধ্যে পৌঁছেছে এবং অন্যটি আউটার অ্যাঙ্করেজে রয়েছে। মঙ্গলবার দুপুরের মধ্যে সেখান থেকে জ্বালানি খালাস শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া আগামী ১২ মার্চ আরো একটি জাহাজ আসার কথা রয়েছে।’

এর আগে গত ৭ মার্চ বিদেশি গণমাধ্যমগুলোতে জানানো হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথ দিয়ে জাহাজ চলাচল ইতোমধ্যে কমে গেছে। ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, প্রণালি দিয়ে যেকোনও দেশের জাহাজ চলাচলে ইরান বাধা দেবে না।  
সানা/আপ্র/১০/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

উদীচীতে কী ঘটছে?
২৯ মার্চ ২০২৬

উদীচীতে কী ঘটছে?

প্রগতিশীল আর প্রতিক্রিয়াশীলে বিভক্ত

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকতে ‘ডিপ স্টেট’ স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল
২৬ মার্চ ২০২৬

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকতে ‘ডিপ স্টেট’ স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিস্ফোরক মন্তব্য

যুদ্ধ, উদ্বেগ, বৃষ্টি, ভোগান্তি পেরিয়ে আনন্দের দিন
২১ মার্চ ২০২৬

যুদ্ধ, উদ্বেগ, বৃষ্টি, ভোগান্তি পেরিয়ে আনন্দের দিন

রক্তছায়ার ভেতরও ঈদের চাঁদ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

এবারের ঈদযাত্রাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রীর এই দাবি ঠিক আছে বলে মনে করেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 5 ঘন্টা আগে