গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৫ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে বুয়াদি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০০ পিএম, ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:০৫ এএম ২০২৬
৫ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে বুয়াদি
ছবি

ছবি সংগৃহীত

সবকিছু একরকম নিশ্চিতই ছিল। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটিও চলে এলো। ফরাসি ক্লাব লিল থেকে আয়ুব বুয়াদিকে দলে টানল ম্যানচেস্টার সিটি। মরক্কোর ১৮ বছর বয়সী মিডফিল্ডারকে পাঁচ বছরের জন্য চুক্তিভুক্ত করার কথা বুধবার নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। 

 

চুক্তির আর্থিক দিক খোলাসা করা হয়নি। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, বুয়াদিকে পেতে আট কোটি ৬০ লাখ পাউন্ড (১১ কোটি ৭০ লাখ ডলার) খরচ করেছে সিটি। সিটিতে যোগ দিয়ে ভীষণ খুশি বুয়াদির কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। “ম্যানচেস্টার সিটি আমার কাছে বিশ্বের সেরা ক্লাব। 

 

এখানে আসা এবং নিজেকে সিটির খেলোয়াড় বলতে পারা স্বপ্নের মতো। যতটা সম্ভব ভালো খেলোয়াড় হতে এবং ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে জীবনের বেশিরভাগ সময়ই আমি কঠোর পরিশ্রম করেছি।” 

২০২৩ সালের অক্টোবরে, ১৬তম জন্মদিনের তিন দিন পর লিলের মূল দলে অভিষেক হয় বুয়াদির। ক্লাবটির জার্সিতে মাঠে নামা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়েন তিনি। লিলের হয়ে সব মিলিয়ে ৯৬ ম্যাচ খেলেন এই ফুটবলার। গত মৌসুমে লিগ আঁয় ৩০টি ম্যাচে মাঠে ছিলেন তিনি।


গত মে মাসে মরক্কোর হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় বুয়াদির। পরে বিশ্বকাপের দলেও জায়গা পান তিনি। 

 

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হয় তার। কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে মরক্কোর ছয় ম্যাচের পাঁচটিতেই তিনি ছিলেন প্রথম একাদশে। 

 

বিশ্বকাপ জয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে সাড়ে ছয় কোটি পাউন্ডে বার্সেলোনার কাছে ও টিয়ানি রেইন্ডার্সকে পাঁচ কোটি ২০ লাখ পাউন্ডে সৌদি আরবের ক্লাব আল-কাদসিয়ার কাছে বিক্রি করার পর, সিটি তাদের সেন্ট্রাল মিডফিল্ডকে শক্তিশালী করার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে। 

 

গত মাসে নটিংহ্যাম ফরেস্ট থেকে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডের বিনিময়ে ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে দলে নিয়েছে সিটি। চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এন্সো ফের্নান্দেসকেও দলে নিতে আগ্রহী সিটি, কিন্তু এই চুক্তি হবে কি না, তা এখনও দেখার বিষয়।

ডিসি/আপ্র/২৭/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই