গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দক্ষিণ আফ্রিকা সফরের ‘এ’ দলে চমক মিঠুন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪১ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:২১ এএম ২০২৬
দক্ষিণ আফ্রিকা সফরের ‘এ’ দলে চমক মিঠুন
ছবি

ছবি সংগৃহীত

লম্বা সময় পর বাংলাদেশের কোনো দলের হয়ে খেলার সুযোগ এসেছে মোহাম্মদ মিঠুনের সামনে। দক্ষিণ আফ্রিকা সফরে ‘এ’ দলের ওয়ানডে সিরিজের স্কোয়াডে অভিজ্ঞ এই ক্রিকেটারকে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

 

তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজটির জন্য তাওহিদ হৃদয়ের নেতৃত্বে সোমবার ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিবি। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ মিঠুন। গত জুনে সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি। 

 

ঢাকা লেওপার্ডকে নেতৃত্বও দিয়েছেন এই কিপার-ব্যাটসম্যান। ওই আসরে ১১ ম্যাচে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৩২১ রান করেছেন তিনি। গত চার বছর ধরে বাংলাদেশের কোনো দলেই সুযোগ পাচ্ছিলেন না মিঠুন। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারের ‘এ’ দলে ফেরা চমক হয়ে এসেছে। 

 

২০২২ সালে ভারত ‘এ’ বিপক্ষে দুটি আনঅফিসিয়াল টেস্টে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন পর্যন্ত ২৪০টি ম্যাচ খেলেছেন মিঠুন। চারটি সেঞ্চুরি ও ৪৮টি ফিফটিতে এই সংস্করণে তার রান ৬ হাজার ৭৪২। ব্যাটিং গড় ৩৩.২১। দক্ষিণ আফ্রিকা ‘এ’ বিপক্ষে চলমান দ্বিতীয় চারদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিচ্ছেন হৃদয়। বাংলাদেশ জাতীয় দলকেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার।

 


দ্বিতীয় চারদিনের ম্যাচের দলে থাকা মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন, আল ফাহাদ, রেজাউর রহমান রাজা, জাকের আলি, মুশফিক হাসান, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফ উদ্দিনকে ওয়ানডে সিরিজের দলে রেখেছে বাংলাদেশ। 

 

একদিনের ম্যাচের জন্য ডাকা হয়েছে মিঠুনের সঙ্গে আলিস আল ইসলাম ও সাইফ হাসানকে। আগামী রোববার শুরু হবে সিরিজটি। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১২ সেপ্টেম্বর।


বাংলাদেশ ‘এ’ দল: মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন, মাহমুদুল হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, জাকের আলি, মোহাম্মদ মিঠুন, আলিস আল ইসলাম, রিশাদ হোসেন, আল ফাহাদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা

ডিসি/আপ্র/০১/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই