গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এশিয়ান গেমসের আগে ঘরের মাঠে ক্যাম্প করবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:০৪ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:২৭ এএম ২০২৬
এশিয়ান গেমসের আগে ঘরের মাঠে ক্যাম্প করবে বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

আগের আসরগুলোতে দ্বিতীয় সারির দল পাঠানোর রীতি থাকলেও, এবার এশিয়ান গেমসে মূল দল পাঠাচ্ছে বাংলাদেশ। স্বর্ণ পদক জয়ের লক্ষ্যে জাপানে উড়াল দেওয়ার আগে ঘরের মাঠে লম্বা প্রস্তুতি নেবে লাল-সবুজের প্রতিনিধিরা। 

 

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই ক্যাম্প। শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর। দল সংশ্লিষ্ট একটি সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। ২০১০ এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে প্রথমবার অংশ নিয়ে স্বর্ণ পদক জিতেছিল। ২০১৪ ও ২০২২ সালে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। 

 

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবার সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে সেরা ফলের পুনরাবৃত্তি করতে চায়। 

 

এর আগে এশিয়ান গেমসকে সামনে রেখে সম্ভাব্য সেরা দলই ঘোষণা করেছে বিসিবি। 

 

লম্বা সময় পর নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদকে দলে ফেরানো হয়েছে। 

 

দুইজনই সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৫ সালে। বাংলাদেশের পাশাপাশি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে নিজেদের সম্ভাব্য সেরা দল পাঠাচ্ছে ভারতও। পাকিস্তান ও আফগানিস্তান দলে জাতীয় দলের তারকা ক্রিকেটাররা থাকলেও, গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রামে রেখেছে। শ্রীলঙ্কা এখনও দল ঘোষণা করেনি। 

 

র‌্যাঙ্কিয়ের ভিত্তিতে এশিয়ান গেমসে সুযোগ পাওয়ায় সরাসরি কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়ন দল। ‘বি’ গ্রুপে আছে নেপাল, মালয়েশিয়া ও ওমান।

ডিসি/আপ্র/০৬/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই