গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সিপিএলে অভিষেকের অপেক্ষায় মিরাজ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৯:১৫ এএম ২০২৬
সিপিএলে অভিষেকের অপেক্ষায় মিরাজ
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকের সুযোগ পেতে যাচ্ছেন। টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গায়ানা আমাজন ওয়ারিয়র্সে মোহাম্মদ নবির বদলি হিসেবে দলে যোগ দিয়েছেন তিনি। 

 

অন্যদিকে, আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের পরিবর্তে পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ হারিসকে দলে নিয়েছে আমাজন ওয়ারিয়র্স। গুরবাজ ও নবি দুজনই আফগানিস্তান জাতীয় দলের হয়ে ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে সিপিএল ছেড়ে দেশে ফিরবেন। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হবে আফগানিস্তান ও ভারতের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। 

আয়ারল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে না খেললেও সিপিএলের ব্যস্ততার কারণে এবার জাতীয় দলের হয়ে খেলতে প্রস্তুত নবি। চলতি সিপিএলে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নবি। গ্লোবাল সুপার লিগ (জিএসএল) ও এবারের সিপিএল মিলিয়ে ১১ ম্যাচে দলটির জয় ১০টি। সিপিএলে স্পিনারদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি নবি-ছয় ইনিংসে তার শিকার ১২ উইকেট। তার ইকোনমি রেটও ছয়ের নিচে। 

রোববার প্রভিডেন্সে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে চার উইকেট নিয়ে আমাজন ওয়ারিয়র্সের প্লে-অফ নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন নবি।

 


দলের অধিনায়ক ইমরান তাহিরও নবির প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘সে আমাদের জন্য অসাধারণ ছিল। বিশ্বের অন্যতম সেরা অফস্পিনার সে। ব্যাটিং ও স্লিপ ফিল্ডিংয়েও সে কার্যকর। জিএসএল থেকে এখন পর্যন্ত তার বোলিং দুর্দান্ত ছিল। আমরা তাকে সত্যিই মিস করব।’ 

মেহেদী হাসান মিরাজের জন্য এবারের সিপিএল হতে যাচ্ছে বিশেষ এক সুযোগ। ২০১৭ সালে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে বদলি খেলোয়াড় হিসেবে দলে থাকলেও এখন পর্যন্ত সিপিএলে কোনো ম্যাচ খেলা হয়নি তার। বাংলাদেশের এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে মিরাজ না থাকায় সিপিএলের বাকি অংশে আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলার জন্য তিনি থাকবেন।

ডিসি/আপ্র/০৮/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই