গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:০৯ এএম ২০২৬
জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
ছবি

ছবি সংগৃহীত

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ের আগে যেতে না পারলেও শেষ পর্যন্ত সেখানে পৌঁছে স্বস্তি প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। 

একই সঙ্গে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন তিন ম্যাচকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। তবে নিজেদের সামর্থ্য ও আত্মবিশ্বাসের ওপরও ভরসা রাখছেন এই মিডফিল্ডার।


ইন্দোনেশিয়ায় পৌঁছে জামাল বলেন, ‘অবশেষে ইন্দোনেশিয়ায় আসতে পেরে ভালো লাগছে। আমরা আরও কিছুটা আগে আসতে চেয়েছিলাম। কিন্তু ভিসা সংক্রান্ত সমস্যার কারণে আসতে পারিনি। তবে অবশেষে আমরা এখানে এসেছি।’ ইন্দোনেশিয়ায় তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

জামালের মতে, প্রতিটি ম্যাচই কঠিন হতে যাচ্ছে। তবে চ্যালেঞ্জের জন্য প্রস্তুত বাংলাদেশ দল। তিনি বলেন, ‘কোচ যেমন বলেছেন, আমরা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের বিরুদ্ধে তিনটি ম্যাচের জন্য মুখিয়ে আছি। 

আমরা জানি, এটি কঠিন হতে যাচ্ছে। তবে আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি এবং আমাদের ভালো আত্মবিশ্বাস রয়েছে। একই সঙ্গে আমরা জানি, এটি কঠিন হবে।’


তবে এই সফরকে শুধু ফলাফলের দিক থেকে দেখছেন না জামাল। সামনে সাফ চ্যাম্পিয়নশিপ থাকায় ইন্দোনেশিয়ার এই সফরকে প্রস্তুতির অংশ হিসেবেও দেখছে বাংলাদেশ। এক মাস পর অনুষ্ঠিত হতে যাওয়া সাফই দলের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। 

 

জামালের ভাষায়, ‘কোচ যেমন বলেছেন, এটি আমাদের জন্য একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্ট। কারণ এক মাসের মধ্যে আমাদের সাফ টুর্নামেন্ট রয়েছে, যা আমাদের মূল লক্ষ্য।’ তবে প্রস্তুতি হলেও মাঠে নেমে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বাংলাদেশ। সফর থেকে কয়েকটি পয়েন্ট কিংবা এক-দুটি জয় নিয়ে ফিরতে পারলে সেটিকে সফল সফর হিসেবেই দেখবেন জামাল। 

 

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অবশ্যই, একটি দল হিসেবে আমরা প্রতিযোগিতা করতে চাই। যদি আমরা কয়েকটি পয়েন্ট পেতে পারি বা এক-দুটি ম্যাচ জিততে পারি, তবে তা আমাদের জন্য খুবই সফল একটি সফর হবে।’

ডিসি | আপ্র | ২৪-০৯-২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

এখনই অবসর নয়, জাতীয় দলে থাকছেন রোনালদো
২৪ সেপ্টেম্বর ২০২৬

এখনই অবসর নয়, জাতীয় দলে থাকছেন রোনালদো

বিশ্বকাপের পর পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে দেশটির ফুটবল ফেড...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে