গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে বাংলাদেশের হার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৭ পিএম, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৪১ এএম ২০২৬
প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে বাংলাদেশের হার
ছবি

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে বাংলাদেশ নারী দলের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে আগামী ৯ অক্টোবর। তার আগে আজ মঙ্গলবার নিজেদের প্রস্তুতি ম্যাচে হেরেছে নিগার সুলতানা জ্যোতিরা। কুইন্সল্যান্ড ফায়ারের কাছে ৭০ রানে হেরেছে অতিথিরা। 

৩৬ ওভারের প্রস্তুতি ম্যাচে শুরুতে কুইন্সল্যান্ড ৯ উইকেটে ২৬৬ রান করে। এরপর বাংলাদেশ ৭ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে। ওভালে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘোরাতে থাকেন ব্যাটাররা। সর্বোচ্চ ৯৪ রান করেন নট। 

হ্যারিস ৫০ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়া উইনফিল্ড-হিল করেন ৪৮ রান। বাংলাদেশের হয়ে পিংকি চারটি এবং মারুফা আক্তার দুটি উইকেট নেন। জবাবে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ফারজানা হক ১৬ ও শারমিন সুলতানা ২৮ রান করে ফিরে গেলে বিপদ বাড়ে। 

এরপর সোবহানা মোস্তারি ও সুলতানা আক্তারের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। শারমিন সুপ্তা ৬৭ বলে ৬৮ রান করেন। সোবহানা ৫৪ বলে ৪৯ রান করেন। শেষ পর্যন্ত বড় লক্ষ্য তাড়া করতে পারেনি বাংলাদেশ। 

 

৩৬ ওভারে ৭ উইকেটে দুইশ রানের আগেই থামে তাদের ইনিংস। কুইন্সল্যান্ডের হয়ে হ্যানকক তিনটি এবং বাসিংথওয়াইট, সুসি ও হ্যারিস একটি করে উইকেট নেন।

ডিসি/আপ্র/০৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’- বিদায়ের আগে আবেগী মেসি
০৬ অক্টোবর ২০২৬

‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’- বিদায়ের আগে আবেগী মেসি

রোজারিওর ছোট্ট শহর থেকে শুরু। এরপর ফুটবলকে সঙ্গী করে পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। একসময় যে ছেলেটি স্বপ্ন দ...

তুরস্ককে আবার হারিয়ে দুইয়ে ইতালি
০৬ অক্টোবর ২০২৬

তুরস্ককে আবার হারিয়ে দুইয়ে ইতালি

আত্মবিশ্বাসী শুরু করেও পিছিয়ে পড়ল তুরস্ক। দ্বিতীয়ার্ধে সমতা টেনে প্রথম পয়েন্ট পাওয়ার আশা জাগাল তারা।...

ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটের ৪ গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স
০৬ অক্টোবর ২০২৬

ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটের ৪ গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স

ম্যাচ জুড়ে আক্রমণে দাপট দেখাল ফ্রান্স। তবে আচমকা গোল করে এগিয়ে গেল বেলজিয়াম। জাগাল ফরাসিদের বিপক্ষে...

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক
০৬ অক্টোবর ২০২৬

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেতানো অধিনায়ক হারমানপ্রীত কৌর পদত্যাগ করেছেন। তিন ফর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে