গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নতুন ‘আইসিসি’ গঠনের ডাক পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৯:২২ এএম ২০২৬
নতুন ‘আইসিসি’ গঠনের ডাক পাকিস্তানের
ছবি

ছবি সংগৃহীত

আইসিসিকে ‘ভারতীয় রাজনৈতিক প্রভাবের কাছে জিম্মি’ আখ্যা দিয়ে নতুন বৈশ্বিক ক্রিকেট সংস্থার দাবি তুলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

তার এই বক্তব্য এসেছে ভারত-পাকিস্তান সম্পর্কের নতুন উত্তেজনার প্রেক্ষাপটে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও বিতর্ক তৈরি হয়েছে। 

আগামী বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা, যা শুরু হওয়ার কথা ৭ ফেব্রুয়ারি। এর আগে পাকিস্তান সরকার জানায়, তারা বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ক্রিকেট দলকে ছাড়পত্র দিয়েছে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বর্জনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, যদিও এর পেছনের নির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি।


পাকিস্তানের এই অবস্থানের প্রতিক্রিয়ায় আইসিসি জানায়, এমন সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেটের স্বার্থে নয় এবং এতে পাকিস্তানসহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেটভক্ত ক্ষতিগ্রস্ত হবে। তবে খাজা আসিফ মনে করছেন, আইসিসি এখন নির্দিষ্ট একটি দেশের কাছে জিম্মি। তাই নতুন একটি সংস্থার প্রয়োজন। 

খাজা আসিফ তার পোস্টে বলেন, ‘ভদ্রলোকের খেলা ক্রিকেটের স্পিরিট বাঁচিয়ে রাখতে একটি নতুন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা প্রয়োজন। দক্ষিণ এশিয়ায় আইসিসি এখন ভারতীয় রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি।’ 

আইসিসির সঙ্গে পাকিস্তানের বিরোধের পেছনে সাম্প্রতিক আরেকটি সিদ্ধান্তও রয়েছে। বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতে তাদের ম্যাচগুলো আয়োজন না করার অনুরোধ জানালে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে পাকিস্তান।


বিশ্ব ক্রিকেটে ভারতের আর্থিক প্রভাব অত্যন্ত বড়। ক্রিকেটের বাণিজ্যিক আয়ের সিংহভাগই আসে ভারত থেকে, যা আইসিসিতে দেশটির প্রভাব বাড়িয়েছে বলে সমালোচকদের দাবি। 

এর বড় অংশ আসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে, যা বিশ্বের সবচেয়ে লাভজনক টি-টোয়েন্টি লিগ। ডেইলি মিরর অনলাইনের তথ্য অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে আইপিএল থেকে প্রায় ১.১৫ বিলিয়ন মার্কিন ডলার আয় হতে পারে, যা আইসিসির মোট বার্ষিক আয়ের প্রায় ৩৯ শতাংশ। 

বর্তমানে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জয় শাহ, যিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। নিয়ম অনুযায়ী, আইসিসি চেয়ারম্যানের নিরপেক্ষ থাকার কথা থাকলেও ভারত-পাকিস্তানের রাজনৈতিক ও দ্বিপাক্ষিক উত্তেজনা ক্রিকেট অঙ্গনেও প্রভাব ফেলছে বলে অভিযোগ উঠেছে। 

 

উল্লেখ্য, রাজনৈতিক অস্থিরতার কারণে ২০১২-১৩ মৌসুমের পর থেকে ভারত ও পাকিস্তান কোনো পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। সাধারণত তারা কেবল নিরপেক্ষ ভেন্যুতে আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টেই মুখোমুখি হয়।
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই