গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

ওলিসের লাল কার্ড, ৬ গোলের লড়াইয়ে বায়ার্নকে রুখে দিল ভাইকিং

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৯ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:০০ এএম ২০২৬
ওলিসের লাল কার্ড, ৬ গোলের লড়াইয়ে বায়ার্নকে রুখে দিল ভাইকিং
ছবি

ছবি সংগৃহীত

প্রথমার্ধে দুইবার বায়ার্ন মিউনিখের জালে বল পাঠিয়ে চমকে দিল ভাইকিং। বিরতির পর হ্যারি কেইনের জোড়া গোলে পাল্টা জবাব দিল জার্মান চ্যাম্পিয়নরা। 

 

একপর্যায়ে এগিয়েও গেল তারা, কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে আরেকটি গোল করে মূল্যবান পয়েন্ট আদায় করে নিল নরওয়ের চ্যাম্পিয়নরা। ভাইকিংয়ের মাঠে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। মাইকেল ওলিসে লাল কার্ড দেখায় দ্বিতীয়ার্ধে বেশ কিছুটা সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে বায়ার্নকে। 

দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ভাইকিং। ৩৮তম মিনিটে স্কোরলাইন ২-০ করে ফেলে তারা। ৫৪তম মিনিটে ব্যবধান কমান কেইন। পাঁচ মিনিট পর পেনাল্টি থেকে সমতা টানেন এই ইংলিশ তারকা।


জোড়া গোলের সুবাদে ৩০ বছর বয়সে পা রাখার পর চ্যাম্পিয়ন্স লিগে ৪০ ম্যাচে কেইনের গোলসংখ্যা দাঁড়াল ৩৬টি। প্রতিযোগিতাটিতে ত্রিশোর্ধ্ব বয়সে লিওনেল মেসির ৩৫ গোলের আগের রেকর্ডটি ছাড়িয়ে গেলেন তিনি। ৭১তম মিনিটে লুইস দিয়াসের গোলে এগিয়ে যায় বায়ার্ন। 

এর মিনিট খানেক পরই, হাত দিয়ে প্রতিপক্ষের মুখে বল মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ওলিসে। আর ৯০তম মিনিটে হেডে গোল করে স্বাগতিকদের পয়েন্ট এনে দেন হেরমান হাউগেন। ২০১৮ সালে নরওয়ের দ্বিতীয় বিভাগে ছিল ভাইকিং। 

 

গত মৌসুমে ৩৪ বছর পর নরওয়ের শীর্ষ লিগের শিরোপা জিতে ওই একই সময়ের ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগে ফেরে ভাইকিং। প্রথম ম্যাচে স্টুটগার্টের মাঠে ৩-১ গোলে হেরে যায় তারা। এবার ঘরের মাঠে খেলতে নেমেই তারা রুখে দিল ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়ন বায়ার্নকে।

ডিসি/আপ্র/১৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের
১৪ অক্টোবর ২০২৬

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা র‌্যা...

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
১৪ অক্টোবর ২০২৬

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ওয়ানডেটাও সুখকর হলো না বাংলাদেশের মেয়েদের।  ৮ উইকেটের বড় হারে তিন...

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই
১৪ অক্টোবর ২০২৬

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়েও গালাতাসারাইয়ের মাঠে ৪-১ গোলের বড়...

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ
১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে