গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মেনু

ব্রাজিলের অধিনায়ক রাফিনহা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩ পিএম, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:১১ এএম ২০২৬
ব্রাজিলের অধিনায়ক রাফিনহা
ছবি

ছবি সংগৃহীত

বছরের শেষটা জয় দিয়ে রাঙাতে চায় ব্রাজিল। সিঙ্গাপুরে আন্তর্জাতিক সফরে দলটির অন্যতম ভরসা বার্সেলোনা তারকা রাফিনহা। 

নিয়মিত অধিনায়ক মারকিনিওস চোটের কারণে ছিটকে যাওয়ায় জাপানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে ব্রাজিলের নেতৃত্বের দায়িত্ব উঠেছে রাফিনহার কাঁধে। 

 

শনিবার বাংলাদেশ সময় বিকাল ৪টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হবে। ব্রাজিলের গুরুত্বপূর্ণ সদস্য মারকিনিওস সম্প্রতি বার্সেলোনার বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পেশির চোটে পড়েন। 

এ কারণে সিঙ্গাপুর সফরে থাকতে পারছেন না তিনি। তার অনুপস্থিতিতে নতুন অধিনায়ক বেছে নেওয়ার দায়িত্ব পড়ে কোচ কার্লো আনচেলত্তির ওপর। 

ইতালিয়ান কোচ আস্থা রেখেছেন বার্সেলোনার আক্রমণভাগের এই খেলোয়াড়ের ওপর। শুধু নেতৃত্বের গুণাবলি ও অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই রাফিনহাকে অধিনায়ক করা হয়নি। জাতীয় দলের প্রতি তার নিবেদনকেও গুরুত্ব দিয়েছেন আনচেলত্তি। 

 

জানা গেছে, সিঙ্গাপুর সফরে খেলার জন্য বাঁ কানের একটি সিস্ট অপসারণের অস্ত্রোপচার নির্ধারিত সময়ের আগেই করিয়েছেন এই উইঙ্গার।


এদিকে জাপানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে প্রস্তুতি জোরেশোরে চলছে ব্রাজিলের। একাদশও অনেকটাই গুছিয়ে এনেছেন আনচেলত্তি। বুধবার সিঙ্গাপুরে অনুশীলনে রক্ষণ ও আক্রমণভাগের সমন্বয় নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তবে মাঝমাঠের বিন্যাস নিয়ে এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে। গোলপোস্টের নিচে বেন্তোকে দেখা যেতে পারে। রক্ষণভাগে ওয়েসলি, জাইর, গ্যাব্রিয়েল মাগালায়েস ও দগলাস সান্তোসের খেলার সম্ভাবনা রয়েছে। 

 

আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়রকে বাঁ প্রান্তে এবং এস্তেভাওকে ডান দিকে রেখে মাঝখানে খেলতে পারেন রাফিনহা। তবে মাঝমাঠ নিয়েই সবচেয়ে বেশি অনিশ্চয়তা। মারলন গোমেস, গ্যাব্রিয়েল বোন্তেম্পো, আন্দ্রে সান্তোস, জোয়াও গোমেস ও আন্দ্রে লুইজকে অনুশীলনে বিভিন্নভাবে পরীক্ষা করে দেখছেন আনচেলত্তি। 

মাঝমাঠে ব্রুনো গুইমারেসের জায়গা প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে পুরোপুরি ফিট ঘোষণা করা হলেই কেবল তার একাদশে থাকা নিশ্চিত হবে। 

 

নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার টানা তিন দিন বিশ্রামে ছিলেন। ফলে শনিবারের ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।


ডিসি/আপ্র/১২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পাকিস্তানকে নিয়ে সতর্ক জামাল
১২ নভেম্বর ২০২৬

পাকিস্তানকে নিয়ে সতর্ক জামাল

ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে পাঁচ গোল করে, ক্লিনশ...

২১ ছক্কায় জ্যাকবসের অপরাজিত ২০২
১২ নভেম্বর ২০২৬

২১ ছক্কায় জ্যাকবসের অপরাজিত ২০২

মন্থর শুরুর পর ডানা মেলেন বেভন জ্যাকবস। দারুণ ব্যাটিংয়ে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথমবারের মতো পান সেঞ্...

আবার পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ যুবাদের
১২ নভেম্বর ২০২৬

আবার পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ যুবাদের

শুরুর ধাক্কা সামলে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলেন আবদুল্লাহ আল মুহি ও ফরিদ হাসান। পঞ্চম বোলার হিসেবে আক্...

টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্প্রসারণে আপত্তি ইংল্যান্ডের!
১২ নভেম্বর ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্প্রসারণে আপত্তি ইংল্যান্ডের!

টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২টি পূর্ণ সদস্য দেশকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে