গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

মাত্র ১৩ ওভারেই জয় তুলে নিলো দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:২৭ এএম ২০২৬
মাত্র ১৩ ওভারেই জয় তুলে নিলো দক্ষিণ আফ্রিকা
ছবি

ছসি সংগৃহীত

লক্ষ্য খুব বেশি বড় ছিল না। মাত্র ১২৩ রানে। আরব আমিরাতের বিপক্ষে এই লক্ষ্য পাড়ি দিতে দক্ষিণ আফ্রিকাকে খেলতে হয়েছে মাত্র ১৩.২ ওভার। 

 

৪০ বল হাতে রেখেই ৬ উইকেটের ব্যবধানে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪টি উইকেট হারাতে হয়েছে প্রোটিয়াদের। 

 

দুই ওপেনার এইডেন মারক্রাম ও কুইন্টন ডি কক ৩২ রানের জুটি গড়েন। ১৪ রান করে আউট হন ডি কক। ২৮ রান করেন মারক্রাম। এরপর রায়ান রিকেলটন ও ডেওয়াল্ড ব্রেভিস মিলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। 

১৬ বরে ৩০ রান করেন রায়ান রিকেলটন ও ২৫ বলে ৩৬ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস। ট্রিস্টান স্টাবস ৬ ও জ্যাসন স্মিথ ৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। 

 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে আরব আমিরাত। ৩৮ বরে ৪৫ রান করেন আলিশান শরাফু। ২২ রান করেন মোহাম্মদ ওয়াসিম। 

 

এই জয়ে ‘ডি’ গ্রুপে ৪ ম্যাচ থেকে পূর্ণ ৮ পয়েন্ট সংগ্রহ করে সুপার এইটে উঠলো দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় নিউজিল্যান্ড।
 

সংশ্লিষ্ট খবর

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ
২৯ অক্টোবর ২০২৬

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে দিনের শেষ ভাগ...

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার
২৯ অক্টোবর ২০২৬

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিধ্বস্ত শিশুদের সহায়তায় ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশি ব...

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের
২৯ অক্টোবর ২০২৬

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের

ক্যারিয়ারে প্রথমবার ব্যালন দ’র জয়ের পর হ্যারি কেইনকে বিশেষ সম্মান জানিয়েছে বায়ার্ন মিউনিখ। বুধবার জা...

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা
২৯ অক্টোবর ২০২৬

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা

ইরাকে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে কম্পাউন্ড নারী এককে সোনা জিতেছেন বাংল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে