গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:১৬ পিএম, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:০৩ এএম ২০২৬
নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
ছবি

ছবি সংগৃহীত

সীমিত ওভারের দুই ফরম্যাটে সিরিজ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে। সিরিজের প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। সেই ম্যাচের জন্য আজ (শনিবার) স্কোয়াড ঘোষণা করেছেন বিসিবির নির্বাচক প্যানেল। ঘোষিত দলে কোনো চমক নেই।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ সিরিজের দলে থাকা সব ক্রিকেটারই আছেন কিউই সিরিজের স্কোয়াডে। ফলে কারো বাদ পড়া কিংবা নতুন করে যুক্ত হওয়ার ঘটনা ঘটেনি। পাকিস্তান সিরিজে ভালো করতে না পারলেও আফিফ হোসেন, সাইফ হাসানদের রেখে কিউই সিরিজের স্কোয়াড সাজানো হয়েছে। এ ছাড়া যথারীতি নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসরাও আছেন দলে।

তিন ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল নিউজিল্যান্ড ক্রিকেট দল ঢাকায় পৌঁছাবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মিরপুরে ১৭, ২০ এবং চট্টগ্রামে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ (২৭ ও ২৯ এপ্রিল) চট্টগ্রামে এবং শেষ ম্যাচ হবে মিরপুরে (২ মে)।

ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের এই লড়াই। ৫০ ওভারের ম্যাচগুলো প্রথমে বিকেল ৩টায় শুরুর কথা থাকলেও, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নতুন সময় (বেলা ১১টা থেকে শুরু) চূড়ান্ত করা হয়েছে। একইভাবে ২৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরুর কথা থাকলেও, পরিবর্তিত সূচিতে তা বিকেল ৩টা করা হয়েছে।

প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

এসি/আপ্র/১১/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই