গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টানা দ্বিতীয় ফিফটিতে শান্ত, বিপর্যয় সামলাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৭ পিএম, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:০৫ এএম ২০২৬
টানা দ্বিতীয় ফিফটিতে শান্ত, বিপর্যয় সামলাচ্ছে বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টানা দ্বিতীয়বারের মতো হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে শুরুতে ধাক্কা সামলে ম্যাচে ফেরার চেষ্টা করছে বাংলাদেশ।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টানা তৃতীয়বারের মতো টস হারেন, ফলে সিরিজের প্রতিটি ম্যাচেই আগে ব্যাট করতে হয়েছে স্বাগতিকদের।

ইনিংসের শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। পেসার ও’ররকির টানা আঘাতে দ্রুত বিদায় নেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম—দুজনেই শূন্য রানে আউট হন। এরপর সৌম্য সরকার কিছুটা প্রতিরোধ গড়লেও ১৮ রান করে ফিরলে ৩২ রানেই তিন উইকেট হারায় দল।

এ অবস্থায় চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে টেনে তোলেন শান্ত ও লিটন দাস। ধৈর্য ও পরিকল্পিত ব্যাটিংয়ে তারা ইনিংস স্থিতিশীল করেন এবং রান তোলার গতি ধীরে ধীরে বাড়ান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। শান্ত ৫০ রানে অপরাজিত থেকে টানা দ্বিতীয় ফিফটি পূর্ণ করেছেন, অন্যদিকে লিটন ৩২ রানে তার সঙ্গে রয়েছেন। তাদের অবিচ্ছিন্ন জুটিতে ইতোমধ্যে ৭৫ রান যোগ হয়েছে।

এর আগে আগের ম্যাচেও ফিফটি করেছিলেন শান্ত, তবে পায়ে টান লাগায় অপরাজিত অবস্থায় মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এবার সেই ধারাবাহিকতা ধরে রেখে আবারও গুরুত্বপূর্ণ ইনিংস খেলছেন এই ব্যাটার।

এসি/আপ্র/২৩/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই