গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শ্রীলঙ্কার কঠোর নিয়ম

বাংলাদেশের মতো দলকে হারালে বোনাস নেই, হারলে শাস্তি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৪৮ এএম ২০২৬
বাংলাদেশের মতো দলকে হারালে বোনাস নেই, হারলে শাস্তি
ছবি

ছবি সংগৃহীত

শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে পরিবর্তনের সঙ্গে খেলোয়াড়দের চুক্তি পদ্ধতিতেও বড় বদল আসছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, শ্রীলঙ্কার ক্রিকেটাররা বাংলাদেশের মতো দলগুলোকে হারালে আর বোনাস পাবেন না। 

বরং হেরে গেলে শাস্তির মুখে পড়তে হবে। এই কঠোর নিয়মগুলো শ্রীলঙ্কা ক্রিকেট আরোপ করতে যাচ্ছে। আগে খেলোয়াড়রা আইসিসি র‌্যাংকিংয়ের ১ থেকে ৯ নম্বর দলগুলোকে হারালেই বোনাস পেতেন। কিন্তু এখন শ্রীলঙ্কার খেলোয়াড়দের বোনাস দেওয়া হবে শুধু শীর্ষ চারটি র‌্যাংকিংধারী দলের বিপক্ষে জিতলে। শুধু একটি ম্যাচ জেতাই যথেষ্ট হবে না। 

পুরস্কার পদ্ধতিতেও পরিবর্তন আসছে। বড় দলগুলোকে হারাতে পারলে বড় বোনাস, বিশেষ করে অ্যাওয়ে সিরিজে। আর যদি ঘরের মাঠে জেতে, তাহলে হোম অ্যাডভান্টেজের কারণে বোনাসের অঙ্ক কিছুটা কম হবে। অন্যদিকে সিরিজ হারলে খেলোয়াড়দের গুনতে হবে জরিমানা। শ্রীলঙ্কান মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এই প্রস্তাবনা শিগগিরই খেলোয়াড়দের সামনে উপস্থাপন করা হবে।


বোনাস কাঠামো 
টেস্ট ক্রিকেট (অ্যাওয়ে সিরিজ জয়): 
১ নম্বর দলকে হারালে ১৫০,০০০ ডলার
২ নম্বর দলকে হারালে ১ লাখ ডলার
৩ নম্বর দলকে হারালে ৭৫ হাজার ডলার
৪ নম্বর দলকে হারালে ৬০ হাজার ডলার


টেস্ট ক্রিকেট (হোম সিরিজ জয়)
১ নম্বর দলকে হারালে ১ লাখ ডলার
২ নম্বর দলকে হারালে ৭৫ হাজার ডলার
৩ নম্বর দলকে হারালে ৫০ হাজার ডলার
৪ নম্বর দলকে হারালে ২৫ হাজার ডলার


ওয়ানডে সিরিজ জয় : র‌্যাংকিং ও হোম/অ্যাওয়ের ওপর নির্ভর করবে বোনাস, প্রতিপক্ষের মাঠে জিতলে পুরস্কার বেশি। টি-টোয়েন্টি সিরিজ জয় : হোম ও অ্যাওয়ে দুটি সিরিজের জন্য একই বোনাস, ওয়ানডে অ্যাওয়ে সিরিজ জয়ের সমান। 

ম্যাচ ফি : টেস্ট জিতলে ১৫ হাজার ডলার, ড্র করলে ১০ হাজার এবং হারলে সাড়ে ৭ হাজার ডলার। ওয়ানডেতে জিতলে ম্যাচ ফি সাড়ে সাত হাজার ডলার, হারলে সাড়ে তিন হাজার ডলার এবং ফল না হলে ৩ হাজার ডলার। টি-টোয়েন্টিতে জিতলে ৫ হাজার ডলার ম্যাচ ফি, হারলে আড়াই হাজার ডলার এবং ফল না হলে ২ হাজার ডলার।

 


মানে, খেলোয়াড়দের শুধু জিতলেই হবে না। হার এড়াতে হবে এবং ম্যাচ যেন পরিত্যক্ত না হয় সেই আশায় বুক বাঁধতে হবে। এছাড়া শ্রীলঙ্কা ক্রিকেট ব্যক্তিগত প্রণোদনা দিয়েও খেলোয়াড়দের উৎসাহিত করবে। এক নম্বর র‌্যাংকিংয়ে পৌঁছালে ২৫ হাজার ডলার বোনাস পাবেন। আর ২ থেকে ৫ নম্বরে থাকলে ২০ হাজার ডলার দেওয়া হবে।

 

ডিসি/আপ্র/২৬/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই