গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দীর্ঘ বিরতির পর আজ টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:৫০ এএম ২০২৬
দীর্ঘ বিরতির পর আজ টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ
ছবি

ট্রফির সামনে দুই অধিনায়ক -ছবি বিসিবি

পাঁচ মাসের বিরতির পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আজ সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে লিটন দাসের দল। ম্যাচটা শুরু হবে দুপুর ২টায়, সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

বাংলাদেশের লম্বা বিরতির কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ। মোস্তাফিজুর রহমান ইস্যুকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের সময় বিশ্বকাপ বয়কট করেছে তারা। 
অথচ গত বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তারা ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল। ওই সময়ে জেতা পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারিয়েছে তারা। ছক্কা হাঁকানোর ধারাবাহিকতায় অভ্যস্ত হয়ে ওঠার পাশাপাশি ছন্দে ছিল পেস আক্রমণও। দুর্ভাগ্য সব প্রস্তুতি শেষ পর্যন্ত ভেস্তে গেছে, যখন অন্তর্বর্তীকালীন সরকার ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে দলকে অংশ নিতে দেয়নি।

ফলে আজ লিটন দাসদের আবারও নতুন করে শুরু করতে হচ্ছে। কারণ প্রতি দুই বছরের চক্রই মূলত পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ। যেখানে ব্যাটারদের সামনে চ্যালেঞ্জটা বড়। সেটা নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেই দেখা গেছে।

বোলিং আক্রমণেও এসেছে নতুনত্ব। শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান পেস বিভাগে নেতৃত্ব দিচ্ছেন। তাদের সঙ্গে আছেন নতুন মুখ আবদুল গাফ্ফার সাকলাইন ও রিপন মন্ডল। স্পিন বিভাগের বাড়তি দায়িত্ব নিচ্ছেন মেহেদী হাসান ও রিশাদ হোসেন।

ম্যাচের আগে গতকাল সিরিজটিকে লম্বা যাত্রার সূচনা হিসেবে উল্লেখ করেছেন লিটন। তার মতে, ‘টানা তিনটি সিরিজই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। তাই এই সিরিজটা ভালোভাবে শুরু করতে পারলে পরের দুটি সিরিজ তুলনামূলক সহজ হয়ে যাবে।’
সানা/আপ্র/২৭/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই