গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শ্রীলঙ্কার কাছে সিরিজ হার বাংলাদেশের মেয়েদের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪১ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:৪১ এএম ২০২৬
শ্রীলঙ্কার কাছে সিরিজ হার বাংলাদেশের মেয়েদের
ছবি

ছবি সংগৃহীত

এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে গেলো বাংলাদেশের মেয়েরা। সেটাও আবার ঘরের মাঠে। আজ বৃহস্পতিবার সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে ২১ রানে হেরেছে স্বাগতিকরা, তিন ম্যাচ সিরিজে পিছিয়ে গেছে ২-০ ব্যবধানে। 

প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৫৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল শ্রীলঙ্কার মেয়েরা। জবাবে ২০ ওভার ব্যাট করলেও ৫ উইকেটে ১৩৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। 

বাংলাদেশের টপঅর্ডারে তিন ব্যাটারই রান পেয়েছেন। কিন্তু জুয়াইরিয়া ছাড়া টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না বাকি দুজনের ব্যাটিং। দিলারা আক্তার ২৩ বলে ২৩, জুয়াইরিয়া ফেরদৌস ২৩ বলে ২৯ আর শারমিন আক্তার ৪৭ বল খেলে অপরাজিত থাকেন ৪৪ রানে।


পরের ব্যাটাররা তো সুবিধাই করতে পারেননি। অধিনায়ক নিগার সুলতানা ৭ বলে ৭, সোবহানা মোস্তারি ২ বলে ০ আর স্বর্ণা আক্তার ১৩ বল খেলে করেন ১২ রান। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ২২ রানে শ্রীলঙ্কার প্রথম উইকেট বাংলাদেশ তুলে নিয়ে শুরুটা ভালোই করে। 

১০০ এর আগে ৯৩ রানে হারায় সফরকারীরা ৩ উইকেট। তবে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং সংগ্রহই পেয়েছে লঙ্কান নারীরা। লঙ্কানদের হয়ে অধিনায়ক চামারি আতাপাত্তু ৪২ রান করেন। সর্বোচ্চ ৪৯ করেন হর্ষিতা সামারাবিক্রমা। 

২৭ ও ২২ রান এসেছে ইমেশা দুলানি ও নিলাকশিকা সিলভার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে সমান একটি করে উইকেট পেয়েছেন ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও ঋতু মনি।

 

ডিসি/আপ্র/৩০/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই