গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

সনের নেতৃত্বে দ. কোরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১১ পিএম, ১৬ মে ২০২৬ | আপডেট: ০৮:০৩ এএম ২০২৬
সনের নেতৃত্বে দ. কোরিয়ার বিশ্বকাপ দল ঘোষণা
ছবি

ছবি সংগৃহীত

টটেনহ্যাম হটস্পারের সাবেক ফরোয়ার্ড ও দক্ষিণ কোরিয়া দলের অধিনায়ক সন হিউং-মিন তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপের জন্য দলে ডাক পেয়েছেন। ২০২৩ সালে টটেনহ্যাম ছেড়ে মার্কিন ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসি-তে যোগ দেওয়া ৩৩ বছর বয়সী এই তারকাকে ঘিরেই আসন্ন বিশ্বকাপের দল সাজিয়েছেন কোচ হং মিয়ং-বো। 

 

বিশ্বকাপের গ্রুপ ‘এ’-তে থাকা দক্ষিণ কোরিয়া আগামী ১২ জুন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর ১৯ জুন গুয়াদালাহারায় তাদের দ্বিতীয় ম্যাচ স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে। 

আর ২৫ জুন মন্তেরেইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করবে তারা। কোচ হং মিয়ং-বো এক অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছেন। 

এই দলে অধিনায়ক সনের পাশাপাশি উলভারহ্যাম্পটনের ফরোয়ার্ড হোয়াং হি-চ্যান এবং ব্রিটিশ ফুটবলে খেলা কয়েকজন মিডফিল্ডার জায়গা পেয়েছেন; যাদের মধ্যে রয়েছেন বে জুন-হো (স্টোক সিটি), পেক সুং-হো (বার্মিংহাম), ইয়াং হিউন-জুন (সেল্টিক) এবং ইওম জি-সং (সোয়ানসি সিটি)।


এছাড়াও দলে আছেন পিএসজি মিডফিল্ডার লি কাং-ইন এবং বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার কিম মিন-জে। তবে এবারের দলের সবচেয়ে বড় চমক বরুশিয়া মনশেনগ্লাডবাখের জার্মান বংশোদ্ভূত ডিফেন্ডার জেনস ক্যাস্ট্রপ। দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ ইতিহাসে তিনিই প্রথম দ্বৈত নাগরিকত্বের খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন।


জার্মান বাবা ও কোরীয় মায়ের সন্তান জেনস ক্যাস্ট্রপ যুব পর্যায়ে জার্মানির হয়ে খেললেও গত বছর সিদ্ধান্ত বদলে দক্ষিণ কোরিয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা শুরু করেন এবং ইতিমধ্যেই দেশের জার্সিতে পাঁচটি ম্যাচ খেলেছেন।


দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: জো হিয়ন-উ (উলসান), কিম সেউং-গিউ (এফসি টোকিও), সং বাম-কুন (জিওনবুক)।


ডিফেন্ডার: কিম মুন-হোয়ান (ডেজিয়ন), কিম মিন-জে (বায়ার্ন মিউনিখ), কিম তাই-হিয়ন (কাশিমা অ্যান্টলার্স), পার্ক জিন-সিওব (জেচিয়াং এফসি), সিওল ইয়ং-উ (রেড স্টার বেলগ্রেড), জেনস ক্যাস্ট্রপ (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), লি কি-হিউক (গ্যাংওয়ান), লি তাই-সিওক (এফকে অস্ট্রিয়া ভিয়েন), লি হান-বম (মিডটজিল্যান্ড), চো ইউ-মিন (শারজাহ এফসি)।


মিডফিল্ডার: কিম জিন-গিউ (জিওনবুক), বে জুন-হো (স্টোক সিটি), পাইক সেউং-হো (বার্মিংহাম), ইয়াং হিউন-জুন (সেল্টিক), ইওম জি-সুং (সোয়ানসি), লি কাং-ইন (পিএসজি), লি ডং-গিয়ং (উলসান), লি জে-সাং (মাইনৎস), হুয়াং ইন-বম (ফেইনুর্ড), হুয়াং হি-চ্যান (উলভারহ্যাম্পটন)।


ফরোয়ার্ড: সন হিউং-মিন (লস অ্যাঞ্জেলেস এফসি), ওহ হিয়ন-গিউ (বেসিকতাস), চো গুয়ে-সাং (মিডটজিল্যান্ড)।

 

ডিসি/আপ্র/১৬/০৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হেক্সা মিশনে শতাব্দির সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল
১৮ মে ২০২৬

হেক্সা মিশনে শতাব্দির সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল

ব্রাজিলের হয়ে আসন্ন বিশ্বকাপ খেলার জন্য কোন ২৬ জন খেলোয়াড় যাবে, সেই ঘোষণা সোমবার রাতে  (বাংলাদে...

বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান
১৮ মে ২০২৬

বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান

লিটন দাসের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের রেকর্ডগড়া শতকে ভর করে পাকিস্তানের সামনে পাহাড়...

দারুণ সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক
১৮ মে ২০২৬

দারুণ সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক

বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে খেলছেন মুশফিকুর রহিম। হয়তো তার সবচেয়ে পছন্দের এই লাল...

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ
১৮ মে ২০২৬

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে