গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নজরুল বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় দেখাা যাবে বিশ্বকাপ খেলা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০৯ জুন ২০২৬ | আপডেট: ১০:২৭ এএম ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় দেখাা যাবে বিশ্বকাপ খেলা
ছবি

ছবি প্রতিনিধি

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় গুরুত্বপূর্ণ ম্যাচ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বিদ্রোহী হল প্রশাসন। শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগের সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুটবল বিশ্বকাপকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়, তা আরো আনন্দঘন ও অংশগ্রহণমূলক করতে হল প্রাঙ্গণে বড় পর্দায় গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, ফুটবল বিশ্বকাপ এলেই শিক্ষার্থীদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই একসঙ্গে খেলা উপভোগ করতে আগ্রহী থাকে। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই হল প্রাঙ্গণে বড় পর্দায় খেলা সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা একসঙ্গে খেলা উপভোগের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধ বজায় রাখবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে না।

এর আগে একই দিন সকালে বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় বিশ্বকাপের খেলা প্রদর্শনের দাবিতে উপাচার্যের কাছে লিখিত আবেদন দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা আব্দুর রহিম।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে শিক্ষার্থীদের মধ্যে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টিতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সানা/আপ্র/৯/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই