গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

মেনু

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩২ পিএম, ১১ জুন ২০২৬ | আপডেট: ২১:৪৮ এএম ২০২৬
অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়
ছবি

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। মিরপুরে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল মেহেদী হাসান মিরাজের দল। একই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্যের ইতিহাসে যুক্ত হলো নতুন অধ্যায়।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র ওয়ানডে জয় ছিল ২০০৫ সালে কার্ডিফে। দীর্ঘ ২১ বছর পর চলতি সিরিজের প্রথম ওয়ানডেতে দ্বিতীয় জয় পায় টাইগাররা। আর দ্বিতীয় ম্যাচ জিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজও নিশ্চিত করল বাংলাদেশ।

বৃষ্টির কারণে সংক্ষিপ্ত হওয়া ম্যাচে অস্ট্রেলিয়ার ৪২ ওভারে ৮ উইকেটে করা ১৮৭ রানের জবাবে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান।

লক্ষ্য তাড়ায় শুরুতেই তানজিদ হাসানের উইকেট হারালেও সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর ৮৬ রানের জুটি বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়। দুই বাঁহাতি ব্যাটারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় স্বাগতিকরা।

সৌম্য সরকার ৪৭ বলে দুই ছক্কা ও পাঁচ চারে ৪২ রান করেন। নাজমুল হোসেন শান্তও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পরে লিটন দাস ও মধ্যক্রমের ব্যাটারদের দৃঢ়তায় জয়ের পথ সহজ হয়ে যায়।

ম্যাচের শেষ দিকে ৩৪তম ওভারে নাথান এলিসের বলে মাথায় আঘাত পান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মাঠে শুয়ে চিকিৎসা নিতে হয় তাকে। পরিস্থিতি পর্যবেক্ষণে স্ট্রেচারও আনা হয়েছিল। তবে চিকিৎসা শেষে আবার ব্যাটিংয়ে ফেরেন তিনি।

শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্য স্পর্শ করে বাংলাদেশ। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ঐতিহাসিক কীর্তি গড়ে টাইগাররা।

একসময় যে দলের বিপক্ষে জয়ই ছিল বাংলাদেশের জন্য বিরল ঘটনা, সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল লাল-সবুজের প্রতিনিধিরা। দেশের ক্রিকেট ইতিহাসে এটি নিঃসন্দেহে অন্যতম স্মরণীয় এক অর্জন।

বিস্তারিত আসছে …..
সানা/আপ্র/১১/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ওয়ানডেতে ১১তম বাংলাদেশি হিসেবে দুই হাজারের ক্লাবে শান্ত
১১ জুন ২০২৬

ওয়ানডেতে ১১তম বাংলাদেশি হিসেবে দুই হাজারের ক্লাবে শান্ত

ব্যাটিংয়ে নামার আগে ওয়ানডেতে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করতে নাজমুল হোসেন শান্তর প্রয়োজন ছিল ১৯...

ওয়ানডে ২০২৭ বিশ্বকাপের সময় নির্ধারণ করেছে আইসিসি
১১ জুন ২০২৬

ওয়ানডে ২০২৭ বিশ্বকাপের সময় নির্ধারণ করেছে আইসিসি

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সময় নির্ধারণ করেছে আইসিসি।...

পেলে ও থিয়েরি অঁরির নামে নিউইয়র্কের দুটি সড়কের নামকরণ
১১ জুন ২০২৬

পেলে ও থিয়েরি অঁরির নামে নিউইয়র্কের দুটি সড়কের নামকরণ

আগামী ছয় সপ্তাহ ফুটবলপ্রেমীদের চোখ থাকবে উত্তর আমেরিকায়। বিশ্বমঞ্চের সবচেয়ে বড় মেগা টুর্নামেন্টের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রতিবেদনের ভিত্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে টিআইবির প্রতিক্রিয়া

টিআইবির প্রতিবেদন শুধু পত্রিকার কাটিংয়ের ওপর নির্ভর করে প্রণীত হয়-স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, গবেষণা প্রতিবেদনকে ঢালাওভাবে পত্রিকার কাটিং-নির্ভর বলা মূল বিষয়কে পাশ কাটানোর ব্যর্থ প্রয়াস ছাড়া কিছু নয়। আপনি কি মনে করেন যে, টিআইবির এই বিবৃতি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে