গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঢাবিতে মেসির জন্মদিন উদযাপনে আর্জেন্টিনার রাষ্ট্রদূত

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২৫ জুন ২০২৬ | আপডেট: ০৪:০৬ এএম ২০২৬
ঢাবিতে মেসির জন্মদিন উদযাপনে আর্জেন্টিনার রাষ্ট্রদূত
ছবি

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির জন্মদিন উদযাপন করেছেন তার ভক্ত ও সমর্থকেরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে কেক কাটা ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, জন্মদিন উদযাপন শুধু একজন ব্যক্তিকে স্মরণ করা নয়, বরং তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি, আবেগ ও অর্জনকে উদযাপন করারও উপলক্ষ। তিনি বলেন, উপস্থিত সমর্থকেরা শুধু মেসির জন্মদিন পালন করতে আসেননি, বরং দুই দশকেরও বেশি সময়ের ফুটবল ক্যারিয়ারে তার অসংখ্য আনন্দঘন মুহূর্ত ও জাদুকরি নৈপুণ্যকেও স্মরণ করতে এসেছেন।

মেসির সাফল্যের পেছনে কঠোর পরিশ্রম, হাল না ছাড়ার মানসিকতা, শৃঙ্খলা ও বিনয়ের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব গুণই তাকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারে পরিণত করেছে।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি আবেগ এবং আর্জেন্টিনার মানুষের ফুটবলপ্রেমের মধ্যে গভীর সাদৃশ্য রয়েছে। এই অভিন্ন আবেগ এবং খেলোয়াড়দের সর্বোচ্চ প্রচেষ্টাই দুই দেশের জনগণকে এক সুতোয় গেঁথে রেখেছে।

‘ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ঐক্য পরিষদ’-এর ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সানা/আপ্র/২৫/৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই