গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:০১ পিএম, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ১১:২৬ এএম ২০২৬
রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো
ছবি

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো -ছবি রয়টার্স

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু রেকর্ড ভাঙাই নয়, গোল করে পর্তুগালকে সমতায় ফিরিয়ে নকআউট পর্বে নিজের দীর্ঘদিনের গোলখরাও কাটালেন এই পর্তুগিজ মহাতারকা। একই সঙ্গে বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী গোলদাতার নতুন রেকর্ডও গড়েছেন তিনি।

টরন্টো স্টেডিয়ামে শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় সকালে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে ৪১ বছর ১৪৭ দিন বয়সে মাঠে নামেন রোনালদো। এর মধ্য দিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে খেলা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হওয়ার কীর্তি গড়েন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

এর আগে মাত্র এক দিন আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪০ বছর ১০৬ দিন বয়সে মাঠে নেমে বসনিয়া ও হার্জেগোভিনার এদিন জেকো বিশ্বকাপের নকআউট পর্বে খেলা প্রথম ৪০ বছর বা তার বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হয়েছিলেন। সেই রেকর্ডও নিজের করে নিলেন রোনালদো।

একই ম্যাচে আরেকটি ইতিহাসের অংশ হন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ। আগামী ৯ সেপ্টেম্বর ৪১ বছরে পা দিতে যাওয়া ৪০ বছর বয়সী এই মিডফিল্ডারও নকআউট পর্বে ৪০ বছরের বেশি বয়সী আউটফিল্ড ফুটবলারের তালিকায় নাম লেখান।

প্রথমার্ধে আক্রমণে আধিপত্য বিস্তার করেও গোলের দেখা পায়নি পর্তুগাল। বরং দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে ইভান পেরিসিচের গোলে পিছিয়ে পড়ে তারা।

৬১তম মিনিটে জোয়াও কানসেলোর পাস নিয়ন্ত্রণে নিয়ে বল জালে পাঠিয়েছিলেন রোনালদো। তবে সামান্য ব্যবধানে অফসাইডে থাকায় সেই গোল বাতিল হয়।

তবে হতাশা দীর্ঘস্থায়ী হয়নি। ৬৮তম মিনিটে কর্নার কিকের সময় বক্সে রেনাতো ভাইগাকে টেনে ফেলে দেন ক্রোয়েশিয়ার নিকোলা ভ্লাসিচ। ভিএআর পর্যালোচনার পর রেফারি পেনাল্টির নির্দেশ দিলে স্পট কিক থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠান রোনালদো। গোলরক্ষক আগেই একদিকে ঝাঁপিয়ে পড়ায় অনায়াসেই সমতা ফেরান তিনি।

এই গোলটি ছিল রোনালদোর ক্যারিয়ারের অন্যতম তাৎপর্যপূর্ণ অর্জন। এর আগে বিশ্বকাপে তার ১০টি গোলই এসেছিল গ্রুপ পর্বে। নকআউট পর্বে এটি তার প্রথম গোল, যা আসে নবম ম্যাচে ৩১তম শটে।

চলতি বিশ্বকাপে এটি রোনালদোর তৃতীয় গোল। গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করার পর আবারও স্কোরশিটে নাম লেখালেন তিনি।

এই গোলের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের রেকর্ডও আরও সমৃদ্ধ করলেন রোনালদো। জাতীয় দলের হয়ে ২৩২ ম্যাচে তার গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৬-এ। রেকর্ড গড়া ম্যাচে ইতিহাসের পাতায় তাই আরেকটি উজ্জ্বল অধ্যায় যোগ করলেন পর্তুগিজ কিংবদন্তি।
সানা/আপ্র/৩/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড
০৩ জুলাই ২০২৬

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

দুই অর্ধে দুই গোল, আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল আলজেরিয়া। আফ্রিকান দলটিকে ২–০ গোলে হারিয়ে অনায়াস...

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
০৩ জুলাই ২০২৬

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নাটকীয়তার রেশ কাটেনি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে এগি...

অবিশ্বাস্য দাপটে অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন
০৩ জুলাই ২০২৬

অবিশ্বাস্য দাপটে অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন

শুরু থেকে শেষ পর্যন্ত ছিল স্পেনের একচ্ছত্র আধিপত্য। আক্রমণের পর আক্রমণে অস্ট্রিয়ার রক্ষণকে ব্যতিব্যস...

টরন্টোয় তীব্র দাবদাহ: পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের আগে সতর্কবার্তা
০২ জুলাই ২০২৬

টরন্টোয় তীব্র দাবদাহ: পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের আগে সতর্কবার্তা

পর্তুগাল ও ক্রোয়েশিয়ার শেষ বত্রিশের হাইভোল্টেজ ম্যাচটি দেখার অপেক্ষায় থাকা ভক্তদের জন্য সতর্কবার্তা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই