গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এআইয়ের পূর্বাভাসে সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স এগিয়ে

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৫১ পিএম, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ০৫:২২ এএম ২০২৬
এআইয়ের পূর্বাভাসে সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স এগিয়ে
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের উত্তেজনা পেরিয়ে এবার সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। সাম্প্রতিক পারফরম্যান্স ও দলীয় শক্তির বিচারে ম্যাচটি টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ হিসেবে বিবেচিত হচ্ছে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)ভিত্তিক এক পূর্বাভাসে ম্যাচটিতে ফ্রান্সকে সামান্য এগিয়ে রাখা হয়েছে। বিশ্লেষণ অনুযায়ী, ফরাসিদের জয়ের সম্ভাবনা ৫৫ শতাংশ, আর স্পেনের সম্ভাবনা ৪৫ শতাংশ। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও পরিসংখ্যানের দিক থেকে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে ফ্রান্স।

এআইয়ের বিশ্লেষণে বলা হয়েছে, কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্সের আক্রমণভাগ বড় শক্তি। দ্রুত পাল্টা আক্রমণ, শারীরিক সক্ষমতা এবং বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা দলটিকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০২২ সালের রানার্সআপ হওয়ার অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্রান্সকে এগিয়ে রাখছে।

অন্যদিকে, স্পেনের প্রধান শক্তি হিসেবে উঠে এসেছে বলের দখল ধরে রাখা, নিখুঁত পাসিং এবং মাঝমাঠ নিয়ন্ত্রণের সক্ষমতা। তরুণ তারকা লামিন ইয়ামালের সৃজনশীলতা ও গতি স্প্যানিশ আক্রমণে নতুন মাত্রা যোগ করেছে। সাম্প্রতিক কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচেও ফ্রান্সকে কঠিন চ্যালেঞ্জ জানিয়েছে স্পেন।

সম্ভাব্য ফলাফল হিসেবে এআইয়ের পূর্বাভাস, ফ্রান্স ২-১ ব্যবধানে জয় পেতে পারে। তবে নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকলে ম্যাচটি অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনাও রয়েছে।

বিশ্লেষণে আরো বলা হয়েছে, ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করবে মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং প্রথম গোলের ওপর। ফ্রান্স আগে গোল করতে পারলে তাদের জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। অন্যদিকে, স্পেন যদি নিজেদের স্বাভাবিক পাসিংভিত্তিক ফুটবল খেলতে পারে এবং দীর্ঘ সময় বলের দখল ধরে রাখতে সক্ষম হয়, তাহলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য তাদেরও রয়েছে।

তবে এটি কেবল এআইভিত্তিক সম্ভাব্য পূর্বাভাস। শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্স, কৌশল এবং ম্যাচ পরিস্থিতিই নির্ধারণ করবে কে জায়গা করে নেবে বিশ্বকাপের ফাইনালে।

এসি/আপ্র/১৪/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই