গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপ হারের বেদনায় অবসরের ইঙ্গিত মার্তিনেজের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০২:১৪ পিএম, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:৩৮ এএম ২০২৬
বিশ্বকাপ হারের বেদনায় অবসরের ইঙ্গিত মার্তিনেজের
ছবি

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ -ছবি রয়টার্স

বিশ্বকাপ ফাইনালে হৃদয়ভাঙা পরাজয়ের পর আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন। আবেগঘন এক বার্তায় তিনি জানিয়েছেন, সামনে এগিয়ে যাওয়ার পথ এবং নিজের অবস্থান নিয়ে এখন ভাবার সময় এসেছে।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্তিনেজ লেখেন, এই পরাজয়ের কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি বলেন, এখন ভাবতে হবে কীভাবে সামনে এগোনো যায় এবং হয়তো সময় এসেছে সরে দাঁড়ানোর বিষয়টি বিবেচনা করার।

বিশ্বকাপজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করা এই গোলরক্ষক ফাইনালেও একাধিক গুরুত্বপূর্ণ সেভ করেন। তবে অতিরিক্ত সময়ে ফেররান তোরেসের একমাত্র গোলে শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনার।

বুয়েনস এইরেসে ফিরে সমর্থকদের ভালোবাসা পাওয়ার পর নিজের আবেগ প্রকাশ করে মার্তিনেজ লিখেছেন, “আমি স্বপ্ন দেখেছিলাম আমরা আবারো বিশ্বকাপ জিতব। আমি স্বপ্ন দেখেছিলাম ট্রফিটি আবার আর্জেন্টিনায় নিয়ে এসে নতুন ইতিহাস গড়ব।”

এরপর তিনি বলেন, “সত্যি বলতে, এই কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। এখন অনেক কিছু নিয়ে ভাবতে হবে-কীভাবে সামনে এগোব এবং হয়তো সময় এসেছে কি না সরে দাঁড়ানোর।”

মার্তিনেজের এই মন্তব্যের পর আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তাঁর জাতীয় দল থেকে বিদায়ের আশঙ্কা তৈরি হয়েছে। তবে এটি কোনো আনুষ্ঠানিক অবসরের ঘোষণা নয়; বরং বিশ্বকাপ ফাইনালের তীব্র হতাশার পর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার ইঙ্গিত দিয়েছেন তিনি।

পরাজয়ের জন্য সমর্থকদের কাছেও দুঃখ প্রকাশ করেছেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। তিনি বলেন, “আমি সত্যিই দুঃখিত। আমার দেশ এবং সতীর্থদের সাহায্য করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।”

ফাইনালের পর তাঁর দেওয়া পোস্টে ছিল রানার্সআপ পদকে চুমু খাওয়ার এবং হারের পর অশ্রুসিক্ত মুহূর্তের কয়েকটি ছবি।

২০২১ সালের জুনে চিলির বিপক্ষে আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই মার্তিনেজ আর্জেন্টিনা দলের অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন। ২০২২ বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং অন্যান্য আন্তর্জাতিক শিরোপা জয়ে তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ।

বিশেষ করে ২০২২ বিশ্বকাপের ফাইনালে তাঁর অসাধারণ গোলরক্ষণের ভূমিকা আর্জেন্টিনার শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে। সেই থেকে তিনি শুধু একজন গোলরক্ষক নন, দলের অন্যতম নেতা ও অনুপ্রেরণার উৎস হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছেন।

এখন প্রশ্ন-মার্তিনেজ কি সত্যিই জাতীয় দলের জার্সি তুলে রাখবেন, নাকি সাময়িক হতাশা কাটিয়ে আবারো ফিরবেন? সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে সময়ের।
সানা/আপ্র/২৩/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই