গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ব্রাজিলের হয়েও খেলতে পারতেন মেসি!

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:০১ পিএম, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ২১:২৪ এএম ২০২৬
ব্রাজিলের হয়েও খেলতে পারতেন মেসি!
ছবি

ছবি সংগৃহীত

ফুটবল ইতিহাসে লিওনেল মেসিকে আর্জেন্টিনার জার্সি ছাড়া কল্পনা করা কঠিন। তবে নতুন এক বংশগত গবেষণায় দাবি করা হয়েছে, পারিবারিক সূত্রে তিনি চাইলে ব্রাজিল জাতীয় দলের হয়েও খেলতে পারতেন।

তিন বছর ধরে পরিচালিত এক বংশগত অনুসন্ধানের ভিত্তিতে ইতালীয় ইতিহাসবিদ ফিওরেনজো সান্তিনি দাবি করেছেন, মেসির মাতৃপরিবারের শিকড় ব্রাজিলে। গ্লোবোর প্রতিবেদনের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, মেসির মায়ের পরিবারের এক প্রপিতামহ বিংশ শতাব্দীর শুরুতে ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যের রিবেইরাও প্রেতো শহরে জন্মগ্রহণ করেছিলেন।

গবেষণা অনুযায়ী, প্রায় ১৯০৫ সালের দিকে পরিবারটি আর্জেন্টিনার রোজারিও শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করে। ওই পারিবারিক সূত্রে আইনগতভাবে ব্রাজিলের নাগরিকত্ব পাওয়ার সুযোগ ছিল মেসির। সে ক্ষেত্রে ব্রাজিল জাতীয় দলের প্রতিনিধিত্ব করার পথও তার জন্য উন্মুক্ত থাকতে পারত।

শুধু ব্রাজিল নয়, পারিবারিক ঐতিহ্যের কারণে ইতালির হয়েও খেলার যোগ্যতা ছিল তার। আবার ১৩ বছর বয়স থেকে স্পেনে বেড়ে ওঠা এবং ফুটবল ক্যারিয়ার গড়ে তোলায় স্পেন জাতীয় দলের জার্সি পরার সুযোগও পেয়েছিলেন তিনি।

একসময় স্প্যানিশ ফুটবল ফেডারেশন মেসিকে স্পেনের হয়ে খেলাতে চেষ্টা চালায়। তবে নিজের জন্মভূমি আর্জেন্টিনার প্রতি ভালোবাসার কারণেই সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি।

স্পেনের সাবেক কোচ ভিসেন্তে দেল বস্কে একবার বলেছিলেন, স্পেনের হয়ে খেলানোর জন্য ফেডারেশন সর্বোচ্চ চেষ্টা করেছিল। কিন্তু মেসি রাজি হননি, কারণ তিনি নিজের দেশকে ভালোবাসতেন। তার ভাষায়, মেসির মতো একজন ফুটবলারকে কোচিং করানো স্বপ্নের মতো হতো।

সম্প্রতি ২০২৬ বিশ্বকাপে ৩৯ বছর বয়সেও দারুণ পারফরম্যান্স উপহার দেন মেসি। তার নেতৃত্বে আর্জেন্টিনা ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি। পুরো আসরে তিনি ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে নিজের অসাধারণ ধারাবাহিকতা বজায় রাখেন।

গবেষণায় আরো বলা হয়েছে, রোজারিওতে বসবাস শুরু করার পর মেসির মাতৃপরিবারের মূল পদবি কোচ্চেত্তিনি পরিবর্তন করে কুচ্চিত্তিনি করা হয়, যা পরে পরিবারের আনুষ্ঠানিক পদবি হিসেবে ব্যবহৃত হতে থাকে।

বর্তমানে আর্জেন্টিনা দল বিশ্বকাপ-পরবর্তী বিরতিতে রয়েছে। অন্যদিকে, মেসি মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে খেলার পাশাপাশি আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাও করছেন।


এসি/আপ্র/২৫/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই