গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সরাসরি বিশ্বকাপে খেলার আশা শেষ আয়ারল্যান্ডের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৯ পিএম, ০৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০৭:১৫ এএম ২০২৬
সরাসরি বিশ্বকাপে খেলার আশা শেষ আয়ারল্যান্ডের
ছবি

ছবি সংগৃহীত

বৃষ্টিতে ভেসে গেছে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের প্রথম ওয়ানডে। এতে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার আশাও শেষ হয়ে গেছে আইরিশদের। বিশ্বকাপে জায়গা করে নিতে এখন তাদের খেলতে হবে বাছাইপর্বে। 

 

ব্রেডিতে বুধবার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসই হতে পারেনি। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ১২তম স্থানে আছে আয়ারল্যান্ড। আগামী ৩০ সেপ্টেম্বরের ‘কাটঅফ’ তারিখের মধ্যে র‌্যাঙ্কিংয়ে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে টপকে তাদের সরাসরি বিশ্বকাপে খেলতে হলে, আফগানিস্তানকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে হতো এবং ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে দুটি ম্যাচ হারতে হতো।


আয়ারল্যান্ড এখন ১০ দলের বাছাইপর্বে খেলবে। সেখানে বিজয়ী দল বিশ্বকাপের মূল বা গ্রুপ পর্বে জায়গা পাবে। 

বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলগুলো বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলবে, যা পরিচিত সুপার সিরিজ নামে। এখান থেকে দুটি দল বাদ পড়বে, শীর্ষ দল জায়গা করে নেবে গ্রুপ পর্বে। গ্রুপ পর্বে ১২টি দল দুটি ভাগে ভাগ হয়ে লড়বে। 

 

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া র‌্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ ৮ দল সরাসরি বিশ্বকাপে খেলবে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের র‌্যাঙ্কিং যেমনই থাকুক, স্বাগতিক হওয়ায় সরাসরি খেলবে তারা। বিশ্বকাপের আরেক স্বাগতিক নামিবিয়া আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় তাদেরকে আসতে হবে বাছাই প্রক্রিয়া হয়ে।

ডিসি/আপ্র/০৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই