গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এএফসি চ্যালেঞ্জ লিগ

অভিষেকেই ঐতিহাসিক জয় ফর্টিস এফসির

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:২৬ পিএম, ১১ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:২৪ এএম ২০২৬
অভিষেকেই ঐতিহাসিক জয় ফর্টিস এফসির
ছবি

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে দুর্দান্ত অভিষেক হলো বাংলাদেশ ফুটবল লিগের ক্লাব ফর্টিস এফসির। মঙ্গলবার বিকেলে রাজধানী কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ালিফিকেশন ম্যাচে ফর্টিস ১-০ গোলে হারিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডকে। ঘরোয়া ফুটবলের নতুন এই ক্লাবটি এই প্রথম আন্তর্জাতিক কোনো ম্যাচ খেললো। 

বাংলাদেশ লিগের তৃতীয় স্থান অর্জনকারী দলটির এএফসির টুর্নামেন্টে অভিষেক স্বপ্নকেও ছাড়িয়ে গেলো। আগের আসরে এই মুরাস ইউনাইটেড বাংলাদেশের আবাহনীকে হারিয়ে গ্রুপ পর্বে উঠেছিল। এবার ফর্টিস সেই মুরাসকে হারিয়ে কোয়ালিফিকেশন রাউন্ড টপকিয়ে উঠে গেলো গ্রুপ পর্বে।


শক্তি ও ঐহিত্যে অনেক এগিয়ে থাকা মুরাস ইউনাইটেড হাড্ডাহাড্ডি লড়াই করেছে। পিছিয়ে পড়ার পর তারা ম্যাচে ফেরার সহজ সুযোগ পেনাল্টিও পেয়েছিল। 

তবে ৭৪ মিনিটে পাওয়া সেই পেনাল্টি থেকে গোল আদায় করতে পারেনি অতিথি ক্লাবটি। আতাবায়েভের পেনাল্টি কিক ফিরে আসে পোস্টে লেগো। 

 

ফর্টিস এফসির ঐতিহাসিক জয়ে গোলদাতা মোহাম্মদ ইব্রাহীম। ২২ মিনিটে ফর্টিসের অধিনায়ক গাম্বিয়ান পা ওমর বাবুর ডিফেন্সচেরা পাস ধরে ইব্রাহীম দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল জড়িয়ে দেন জালে। 

বাকি সময় লিড ধরে রেখে ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়েন মাসুদ পারভেজ কায়সারের দল। ৮১ মিনিটে বদলি ইনসান অতিথি দলটির গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি। 

তিন মিনট পর নেপালি মিডফিল্ডার এরিক বিস্তার ফ্রিকিক মুরাসের গোলরক্ষক লাফিলে লওফে নিলে ব্যবধান বাড়ার শেষ সুযোগ হাতছাড়া হয়। 

 

এএফসি চ্যালেঞ্জ লিগে খেলছে বাংলাদেশের আরেকটি ক্লাব পুলিশ এফসি। রাতে জর্ডানের আম্মানে পুলিশ মুখোমুখি হবে সিরিয়ার ক্লাবের বিপক্ষে। ফর্টিসের মতো পুলিশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

ডিসি/আপ্র/১১/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই